শীর্ষ নিউজ

রনির অভিযোগ প্রমাণিত, সহজ ডটকমকে জরিমানা ২ লাখ টাকা

রনির অভিযোগ প্রমাণিত, সহজ ডটকমকে জরিমানা ২ লাখ টাকা

রেলখাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ ডটকমকে দুই লাখ টাকা  জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার সকাল ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এই শুনানি হয়। মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকম-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ  (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি। গত ৭ জুলাই থেকে রেলওয়ের  অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে ছয়দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা:
আরও পড়ুন
নরসিংদীতে সাংবাদিকদের সাথে  প্রেস ব্রিফিং

নরসিংদীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে " বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দৃঢ় প্রত্যয়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বুধবার (২০শে জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। আগামী ২১শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে একযোগে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে সেই বিষয়টি সাংবাদিকদের অবগত করেন তিনি।:
আরও পড়ুন
 রাজিবপুরে বাংলাদেশ সীড এসোসিয়েশন এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠিত

 রাজিবপুরে বাংলাদেশ সীড এসোসিয়েশন এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠিত

সাব্বির মামুন, (কুড়িগ্রাম)  বুধবার (২০ জুলাই) বেলা ১২ ঘটিকার সময় রাজিবপুর উপজেলা কৃষি অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়। ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রাম। বীজ সহায়তায় বায়ার সাইন্স বাংলাদেশ লিমিটেড ও সুপ্রিম সীড কোং লিঃ। উক্ত কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, বাংলাদেশ সরকার কৃষকবান্ধব সরকার তার কারণ আমরা এর আগে দেখেছি:
আরও পড়ুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে, যিনি প্রধানমন্ত্রী থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। বুধবার পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল। ২২৫ পার্লামেন্টারি ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়েছেন তিনি। নতুন প্রেসিডেন্ট পদত্যাগী গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। বুধবার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচনে ভোট দেন। তিন প্রার্থী হলেন- অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে , ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক। তাদের মধ্যে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডুলাস:
আরও পড়ুন
সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন টিপু ( ৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ৩ লাখ সাড়ে সাত হাজার টাকা। ১৯ জুলাই সোড়া ২ টার দিকে উওর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আজগর হাজী বাড়ীর নুরুজ্জামানের ছেলে । সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাচ্ছে ৪৩৬টি পরিবার

লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাচ্ছে ৪৩৬টি পরিবার

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ স্লোগানে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে আরো ৪৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমে’র উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ। এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে ১ম ধাপে ও ২য় ধাপে ১৭৮৬টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি):
আরও পড়ুন
বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে : কাদের

বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে : কাদের

বিদ্যুৎ নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। লোডশেডিংয়ের কারণে সরকারের পতন হবে বিএনপি নেতাদের এমন রঙিন খোয়াব শিগগিরই দুঃস্বপ্নে পরিণত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লাজ-শরম নেই? বিএনপি আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিল খাম্বা। তারপরও তারা কীভাবে বিদ্যুৎ নিয়ে কথা বলেন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, দিনের পর দিন যাদের শাসনামলে দিনের অর্ধেক:
আরও পড়ুন
সবাইকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

সবাইকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার সদস্যসহ সরকারের সব পর্যায়ের সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ নাগরিকদেরও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই।’ মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিদ্যুৎসহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।’
আরও পড়ুন
ডা. সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

ডা. সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

কোভিড ১৯-এর নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আট আসামির ১১ বছর করে কারাদণ্ড হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। গত ২৯ জুন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১১ মে ঢাকার:
আরও পড়ুন
আবারো ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

আবারো ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হলো স্বপ্ন, পদ্মা ও সেতু। সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। হাসপাতালের পরিচালক ডা ইমার উদ্দিন কায়েস বলেন, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.