ব্যয় কমাতে সরকারের ৭টি সিদ্ধান্ত
বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দাসহ সংকটময় পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেজন্য সতর্কতামূলক সাত সিদ্ধান্ত নিয়েছেন সরকার। সরকারের ব্যয় কমাতে বুধবার (২০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. কায়কাউস এসব সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্তগুলো হলো- ১. বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে। ২. সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে বাজেট বরাদ্দের ২০ শতাংশ কমানো হবে। ৩. অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে। ৪. খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে। ৫. শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার পরিহারের:
