শীর্ষ নিউজ

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

বিদ্যুৎ সমস্যা সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভা গুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে ।
আরও পড়ুন
ইমামের দাড়ি কেটে দেয়ার অভিযোগ মেম্বারের ছেলের বিরুদ্ধে

ইমামের দাড়ি কেটে দেয়ার অভিযোগ মেম্বারের ছেলের বিরুদ্ধে

 মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় স্থানীয় একটি মসজিদের ইমামকে বাড়িতে ডেকে নিযে দাড়ি কেটে দেয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো: শহিদের ছেলে সোহেলের বিরুদ্ধে। এ নিয়ে ওই ইউপি সদস্যের কাছে বিচার দিলে তিনি বিচার করবেন বলে কালক্ষেপন করতে থাকেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তোভোগী ইমাম রফিকুল খন্দকার। এর আগে গত মঙ্গলবার দুপুরের দিকে রফিক খন্দকারের সাথে কাজ আছে বলে সোহেল তাদের বাড়িতে ডেকে নিয়ে দাড়ি কেটে দেন। রফিক খন্দকার জানান, আমি একজন মসজিদের সাবেক ইমাম। গহরপুর শাহ আলম মেম্বার বাড়িতে দীর্ঘ দিন ধরে নামাজ পড়িয়েছি। ঘটনার দিন দুপুরে আমাকে সোহেল জানায়:
আরও পড়ুন
যেভাবে পালিয়েছেন শ্রীলংকান প্রেসিডেন্ট

যেভাবে পালিয়েছেন শ্রীলংকান প্রেসিডেন্ট

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ যান। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছাড়লেন। দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে গেছেন। বুধবার পার্লামেন্টে এ ব্যাপারে ঘোষণা দিতে পারেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। শ্রীলংকার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। বলা হয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে। এর আগে বিমানব্ন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর সমুদ্রপথে:
আরও পড়ুন
খুলনা- সাতক্ষীরা মহা সড়কে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

খুলনা- সাতক্ষীরা মহা সড়কে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার আংগারদহা এলাকায় দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ই জুলাই) দুপুরের দিকে খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন খর্ণিয়া ইউনিয়নের আংগারদহা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, খুলনা কয়রা উপজেলার আঃ সালাম(৩৫) ও বাগেরহাট জেলার মংলা উপজেলার কুমার খালির আবুল কালাম (৬০) সালাউদ্দিন (১৫) শেখ আঃ সালাম (২৫) মিনিরা (২৫)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফাঁয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে:
আরও পড়ুন
বাঁশখালীর ইউপি নির্বাচনে সাংবাদিক পরিবারে সহিংসতাকারী প্রধান আসামী কারাগারে

বাঁশখালীর ইউপি নির্বাচনে সাংবাদিক পরিবারে সহিংসতাকারী প্রধান আসামী কারাগারে

চট্র্রগ্রাম বাঁশখালী ইউপি নির্বাচন সহিংসতার প্রধান আসামী কারাগারে গত ১৫ জুন ২২ প্রথমবার ইভিএম পদ্ধতিতে বাঁশখালী উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পূর্বে সাধনপুর ইউপি ৯নং ওয়ার্ডের পরাজিত প্রার্থীর ছোট ভাই সর্মথকরা অন্য প্রার্থীর সমর্থকদের পোস্টার মাকিং প্রচারণায় ছোটখাটো বাধা-বিপত্তি করলে ও নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়, ভোট প্রদান শেষে প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করলে পরাজিত প্রার্থী ছোট ভাই ও সাঙ্গোপাঙ্গ নিয়ে জয়ী প্রার্থীর বাড়ি ঘর সমর্থকদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় হামলায় সাংবাদিক আনিসুর রহমান এর ছোট ভাই মফিজুর রহমান মাথার হার্ড় কাঠা জখম হয় গুরুতর জিয়াউর রহমানকে স্থানীয়রা এসে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে:
আরও পড়ুন
ঈদের দিন রাত ১০টার মধ্যে  বর্জ্য অপসারণ; স্থানীয় সরকার মন্ত্রী

ঈদের দিন রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ; স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মল্লী উন্নয়ন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, কোরবানির ঈদের দিন রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কাউন্সিলের নেতৃত্বে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে, তারা রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ করবে। পরের দিনের জন্য কোনো বর্জ্য থাকবে না। ১০ সদস্যের যে কমিটি করা হয়েছে তারা স্বেচ্ছাসেবী, কাউন্সিলর তো নিজেই স্বেচ্ছাসেবী, এটা তার দায়িত্বের অংশ। ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারা ১০ জনের কমিটি:
আরও পড়ুন
সরকারি নিবন্ধন পেল শীর্ষ সংবাদ ডট কম; এক নতুন প্রত্যয়ে পথচলা

সরকারি নিবন্ধন পেল শীর্ষ সংবাদ ডট কম; এক নতুন প্রত্যয়ে পথচলা

  দেশের অনলাইন সংবাদমাধ্যমের পরিসরে আরেকটি আনুষ্ঠানিক স্বীকৃতির মাইলফলক স্পর্শ করল শীর্ষ সংবাদ ডট কম (শীর্ষ সংবাদ)। গতমাসের ৩০ তারিখ (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা ২৩০ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালকে সংবাদ পরিবেশনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে যা কার্যকর হয়েছে আজ সোমবার (৪ জুলাই)। মন্ত্রণালয়ের প্রকাশিত নিবন্ধিত অনলাইন মিডিয়া তালিকায় পোর্টালটির অনুমোদন নম্বর ১১৪ হিসেবে উল্লেখ রয়েছে। দীর্ঘদিনের ধারাবাহিক সাংবাদিকতা, মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ এবং পাঠকনির্ভর কনটেন্ট প্রকাশের স্বীকৃতি হিসেবেই এই অনুমোদনকে দেখছেন সংশ্লিষ্টরা। ২০১৫ সালের ২১ জুলাই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করা শীর্ষ সংবাদ ডট কম (sheershasangbad.com) শুরু থেকেই তৃণমূলের খবরকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করে:
আরও পড়ুন
সৌদি আরবে পৌঁছালেন ৫৮১১৮ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছালেন ৫৮১১৮ হজযাত্রী

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ১১৮ জন সৌদি আরব পৌঁছালেন। আজ মঙ্গলবার (৫ জুলাই) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার (৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন। এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬০টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাসের ১২টি। উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত:
আরও পড়ুন
ঈদযাত্রায় ১২ নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ

ঈদযাত্রায় ১২ নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা আনন্দময় ও নির্বিঘ্ন করতে ১২টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আজ সোমবার (৪ জুলাই) এসব নির্দেশনা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। নির্দেশনাসমুহ:  ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।  ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না। ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ:
আরও পড়ুন
ঈদের ৭ দিন এক জেলার  মোটরসাইকেল অন্য জেলায় নিষিদ্ধ

ঈদের ৭ দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিষিদ্ধ

আগামী ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড   শেয়ারিং সার্ভিসও। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে আসন্ন ঈদুল আজহায় সাত দিন এই কড়াকড়ি আরোপ করেছে সরকার। রবিবার বিকালে সচিবালয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এ কথা জানিয়েছেন। তিনি জানান, চলতি মাসের ৭ থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং  ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.