যারা পারফর্ম করবে না তারা বিশ্বকাপ দলে থাকবে না: সাকিব আল হাসান
বৃহস্পতিবার বাঁচা–মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আরব আমিরাতে রেকর্ড ১৮৪ রানের লক্ষ্য দিয়েও শেষ ওভারে হেরে গেল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে শেষ দিকের খেই হারানো বোলিংয়ে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ল লাল-সবুজের দল। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখন সামনের দিকে তাকানোর ইঙ্গিত দিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেইসাথে জানালেন, দলে যারা পারফর্ম করবে না তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ পাবে না। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ ওভারে গিয়ে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল। টি-টোয়েন্টিতে সাকিবের অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর দুটি:
