শীর্ষ নিউজ

এপ্রিলে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আশঙ্কা

এপ্রিলে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হতে পারে। ৫-৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক:
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার দেশকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে: জি এম কাদের

অন্তর্বর্তী সরকার দেশকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে: জি এম কাদের

অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।সোমবার (৩১ মার্চ) বনানীতে দলটির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টা ভালো হবে না। সরকারের এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে।এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। পাশাপাশি জনগণকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
আরও পড়ুন
ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’

ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’

প্রায় দেড় যুগ পর জাতীয় ঈদগাহ মাঠে সরকারপ্রধান হিসেবে ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় পর ঈদের জামাতে সরকারপ্রধানকে কাছে পেয়ে মানুষের মধ্যেও ছিল উচ্ছ্বাস, তাতে সাড়াও দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।ঈদের নামাজ শেষে মোনাজাতের পর উৎসুক মানুষের সঙ্গে হাত হাত মেলাতে জাতীয় ঈদগাহ থেকে বিদায় নেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ড. ইউনূস যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত তখন অনেকেই বলছিলেন, ‘ঈদ মোবারক স্যার’।সোমবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এর আগে সবার উদ্দেশে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবারই (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হবে। হারামাইনের এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।শাওয়াল মাসের চাঁদ দেখতে দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটিতে রমজান মাস ২৯ দিনের হচ্ছে।এদিকে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার সেখানে (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল।এর আগে, প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।:
আরও পড়ুন
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চীনে চার দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি চিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হং লেই এদিন সকালে বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, তার পর তিনি সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। মুহাম্মদ ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি:
আরও পড়ুন
২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ

আজ শনিবার, ২৯ মার্চ, ঘটতে চলেছে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যা বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৫ সালে মোট চারটি গ্রহণ হবে—এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। আজকের গ্রহণটি বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং পরবর্তীটি হবে ২১ সেপ্টেম্বর, যা বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময়)- গ্রহণ শুরু: দুপুর ২টা ৫০ মিনিট; চূড়ান্ত পর্ব: বিকেল ৪টা ৪৭ মিনিট; গ্রহণ শেষ: সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এটি প্রধানত আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর থেকে দেখা যাবে। সূর্যগ্রহণ কীভাবে ঘটে? সূর্যগ্রহণ তখনই:
আরও পড়ুন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা, রাজশাহী ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) ১২টা ২০ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের সাংহাই অঞ্চলে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৭। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা, সাতক্ষীরা, নেত্রকোণা ও ফরিদপুরসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুন
চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় আজ সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক শুরু হয়। বৈঠকে মানবসম্পদ উন্নয়ন, গণমাধ্যম, অর্থনৈতিক বিনিয়োগ ও স্বাস্থ্য বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। আলোচনা হতে পারে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও। এই বৈঠকের পর মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় আজ বেলা ১১টা ৪৫ মিনিটে প্রেসিডেনশিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে:
আরও পড়ুন
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংস্কার কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। এর আগে, গত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.