শীর্ষ নিউজ

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর লক্ষ্মীপুরের আবদুস সাত্তার পালোয়ান

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর লক্ষ্মীপুরের আবদুস সাত্তার পালোয়ান

সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। বৃহস্পতিবার(২৭ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। একই প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়া, মো: মামুনুর রশীদ, এস. এম তাসমিরুল ইসলাম। এডভোকেট আবদুস সাত্তার পালোয়ানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকনে। দীর্ঘ ১৩ বছর ধরে ট্রাইব্যুনালে বিরোধী দলের এমপি মন্ত্রীদের মামলাসহ অনেক মজলুম মানুষের মামলা পরিচালনা করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম কোন আসামি তার ওকালতিতে খালাস পেয়েছিল এবং প্রথম তিনজন আসামি অব্যাহতি, সারেন্ডার পূর্বক আসামির প্রথম জামিনসহ:
আরও পড়ুন
জনগণের আস্থা পুনরুদ্ধারে সংস্কার শুরু করেছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

জনগণের আস্থা পুনরুদ্ধারে সংস্কার শুরু করেছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম ও দেশবাসী বাংলাদেশের ভবিষ্যত নতুনভাবে সংজ্ঞায়িত করতে অসাধারণ সংকল্প ও শক্তি প্রদর্শন করেছে। জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি।’ বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে তিনি এ কথা বলেন। চলমান সংস্কার কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘স্বাধীন কমিশন গঠন করা হয়েছে যাতে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কার আনা যায়।’ এই সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে আমাদের জাতির একটি মৌলিক রূপান্তর:
আরও পড়ুন
ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার ১ম যুগ্ম জেলা আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত। রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। এই রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে মেয়র হিসেবে শপথ নেব কিনা তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন:
আরও পড়ুন
হাজার মাসের চেয়েও উত্তম রাত, পবিত্র শবে কদর

হাজার মাসের চেয়েও উত্তম রাত, পবিত্র শবে কদর

২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতই হতে পারে শবে কদর। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে অনেক আলেমদের অভিমত। সে হিসেবে আজ হতে পারে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ‘শবে কদর’ ফারসি শব্দ। শব মানে রাত বা রজনী। আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হবে এটি। আরবি দিন যেহেতু সূর্যাস্ত থেকে শুরু হয় তাই সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে কদরের মাহেন্দ্রক্ষণ এসে হাজির হবে মুসল্লিদের কাছে। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল:
আরও পড়ুন
চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিএফএ’র সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের এই বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। এর আগে, গতকাল (২৬ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে চীনে যান ড. ইউনূস। আজ সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ। এ ছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব:
আরও পড়ুন
‘জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত’

‘জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত’

জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে। অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ। জামায়াত সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকলে:
আরও পড়ুন
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর ৬ টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। :
আরও পড়ুন
ফিফা বিশ্বকাপ বাছাই: ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ বাছাই: ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা

ব্রাজিল ১: ৪ আর্জেন্টিনা ব্রাজিল-আর্জেন্টিনা! ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় খেলা। ম্যাচের মাত্র ৪ মিনিট। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এরপর অনেকটা নড়েচড়ে ওঠে ব্রাজিল। ডিবক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ২৬ মিনিটে সেলেসাওদের হয়ে এক গোল পরিশোধ করেন কুনহা। তবে গোল করে কোন লাভ হয়নি। কারণ- ২ গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার। ম্যাচের সেকেন্ড হাফে ৭১:
আরও পড়ুন
মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা দিবস আজ

হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজ ২৬ মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ করে। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে এই দেশের মুক্তিকামী জনতা। ৯ মাসের রক্তক্ষয়ী সেই যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে যোগ হয় এক নাম– বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় এদেশের:
আরও পড়ুন
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,  'নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।' মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি।' ‘গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.