শীর্ষ নিউজ

ভোলা তজুমদ্দিনে শিশু পার্কের উদ্বোধন

ভোলা তজুমদ্দিনে শিশু পার্কের উদ্বোধন

ভোলা প্রতিনিধি: কোমলমতি শিশুদের জন্য বিনোদনের নতুন ঠিকানা হয়েছে ‘উপজেলা শিশু পার্ক’। বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে এ পার্কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। জানা যায়, পার্কটিতে রয়েছে- বাঘ, হরিণ, ডাইনোসর, সাপ, হাতিসহ নানা ধরনের বেশ কিছু প্রতিমূর্তি ও দোলনা এবং ডলফিন ফোয়ারা। বিনামূল্যে এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপজেলার হাজার হাজার শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাদির হোসেন রাহিম বলেন, এ উপজেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র ছিল না। আমাদের এমপি শাওন মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এ শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। আমি:
আরও পড়ুন
বানিয়াচংয়ে নকল কীটনাশক বিক্রয় করায় ব্যাবসায়ীকে অর্থ ও কারাদন্ড

বানিয়াচংয়ে নকল কীটনাশক বিক্রয় করায় ব্যাবসায়ীকে অর্থ ও কারাদন্ড

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে নকল কীটনাশক বিক্রয় করায় ব্যাবসায়ীর নিকট থেকে অর্থ আদায় করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ব্যাবসায়ী আনোয়ার মিয়ার অপরাধ প্রমানিত হওয়ায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়াও ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। বুধবার(২২ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১১টায় নতুনবাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন কীটনাশক কোম্পানীর মোড়কে নকল কীটনাশক বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দিয়েছেন বলে জানা যায়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানার এস আই মহসিন ও তার সঙীয় ফোর্স।:
আরও পড়ুন
সেনবাগের ছমির মুন্সি হাটে জাহাঙ্গীর আলম কমপ্লেক্স উদ্বোধন

সেনবাগের ছমির মুন্সি হাটে জাহাঙ্গীর আলম কমপ্লেক্স উদ্বোধন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগর ঐতিহ্যবাহী ছমিরমুন্সি হাটে ২২ ফেব্রুয়ারি বিকালে জাহাঙ্গীর আলম কমপ্লেক্স এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিআই এর পরিচালক, সানজি গ্রুপের চেয়ারম্যান, মেঘনা ব্যাংকের ডিরেক্টর, নারী শিক্ষার অগ্রদূত, বীর বিক্রম শহীদ তরিক উল্যাহর সুযোগ্য সন্তান,লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার মেয়র ভিপি দুলাল, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের অধ্যক্ষ নুর আলম ( সবুজ) সেনবাগ শাখা মেঘনা ব্যাংকের ম্যানেজার বাহার উদ্দিন বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন:
আরও পড়ুন
সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালু মার্চে:  সর্বোচ্চ ফি ৩০০

সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালু মার্চে: সর্বোচ্চ ফি ৩০০

আগামী মার্চ মাস থেকেই সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালু করতে চায় সরকার। এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’। এ ব্যবস্থায় চিকিৎসক তার অফিস সময়ের পর নিজ কর্মস্থলে বসে রোগী দেখতে পারবেন। রোগী প্রতি চিকিৎসকের সর্বোচ্চ ফি ৩০০ টাকা এবং সর্বনিম্ন ১৫০ টাকা। সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত একটি কমিটির খসড়া নীতিমালায় এ প্রস্তাব করা হয়েছে। গত ২২ জানুয়ারি ‘প্রাইভেট চেম্বার’ চালুর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমানকে প্রধান করে আরও ২০ জন কমিটির সদস্য করা হয়। পরে আরও ছয়জনকে কমিটিতে অন্তর্ভুক্ত হন। জানা যায়, কমিটি এখন পর্যন্ত দুটি বৈঠক করেছে। ‘প্রাইভেট:
আরও পড়ুন
ইবিতে বিশ্ব স্কাউটস দিবস উৎযাপিত

ইবিতে বিশ্ব স্কাউটস দিবস উৎযাপিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৬ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় রোভার স্কাউট গ্রুপের নির্ধারিত পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড. কামরুল হাসান এবং স্কাউট পতাকা উত্তোলন করেন ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী। এরপর রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ’র নেতৃত্বে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র:
আরও পড়ুন
তজুমদ্দিনে  এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

তজুমদ্দিনে এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান এর তজুমদ্দিনে দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় তজুমদ্দিন উপজেলায় যুব উৎসব উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা মৎস অফিসার আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের “সাইডুলি”র মোড়ক উন্মোচন

নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের “সাইডুলি”র মোড়ক উন্মোচন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা সরকারি কলেজ শাখা এর উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে " সাইডুলি" নামক ম্যাগাজিন (ছোট কাগজ) এর মোড়ক উন্মোচন করা হয়। ২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় জেলা সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গনে এই মোড়ক উন্মোচন করা হয় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সভাপতি সৈয়দ আল রাকিব, সাধারণ সম্পাদক শহীদুর রহমান মিঠুন, সদর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক সাইফুল ইসলাম খান শুভ্র, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা সাধারণ গ্রন্থাগার এর:
আরও পড়ুন
রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-২০, আটক-৫

রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-২০, আটক-৫

প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুরে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ রাসেল হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। তাকে ধারালো অস্ত্র ছুরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয়েছে পুলিশসহ আরো ২০জন । এসময় থানা ও দুই ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিন চরবংশী ইউপির মিয়ারহাট এলাকায় মেঘনা নদীর পাড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত কিশোর মোঃ রাসেল (১৪) দক্ষিন চরবংশী ইউপির:
আরও পড়ুন
জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের আওতায় গত বছর তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার। এতে খরচ হয় ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। প্রায় আট মাস ধরে এসব ট্যাব পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) পড়ে আছে। এখন প্রায় দুই লাখ ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা। গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় গত বছরের মে মাসের শেষ নাগাদ ট্যাবগুলো কেনে বিবিএস। এরপর ১৫ জুন শুরু হয় জনশুমারির কাজ। ২১ জুন শেষ হয়। এখন এই ট্যাবগুলো পড়ে আছে ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে। বিবিএস জানায়, বিপুল টাকায় কেনা এসব ট্যাব কোথায় ব্যবহার করা যায়,:
আরও পড়ুন
হজ যাত্রীদের  জমা দিতে হবে না পাসপোর্ট

হজ যাত্রীদের জমা দিতে হবে না পাসপোর্ট

বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.