মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগর ঐতিহ্যবাহী ছমিরমুন্সি হাটে ২২ ফেব্রুয়ারি বিকালে জাহাঙ্গীর আলম কমপ্লেক্স এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিআই এর পরিচালক, সানজি গ্রুপের চেয়ারম্যান, মেঘনা ব্যাংকের ডিরেক্টর, নারী শিক্ষার অগ্রদূত, বীর বিক্রম শহীদ তরিক উল্যাহর সুযোগ্য সন্তান,লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার মেয়র ভিপি দুলাল, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের অধ্যক্ষ নুর আলম ( সবুজ) সেনবাগ শাখা মেঘনা ব্যাংকের ম্যানেজার বাহার উদ্দিন বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) সেনবাগ উপজেলা আ. লীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম সোহাগ,সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিঠু সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
