শীর্ষ নিউজ

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই অপারেটরের নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ভোগান্তিতে পড়ার অভিযোগ জানিয়ে ব্যবহারকারীরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এদিকে নেটওয়ার্ক বিপর্যয় প্রসঙ্গে গ্রামীণফোন এক পোস্টে জানিয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রী দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন । ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) তিনি তাঁর নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র বলয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকায় নানা উন্নয়ন কাজ করা হচ্ছে। বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে প্রধানমন্ত্রী ও জাতির পিতার ছবিসহ নানান রঙের ব্যানার-ফেস্টুন। আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি (টিটি) হাই স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভা। তাই এর আগের দিন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে রাত্রি যাপন করবেন। গোপালগঞ্জ:
আরও পড়ুন
পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়ে বিশ্বকে যে সতর্ক করল রাশিয়া

পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়ে বিশ্বকে যে সতর্ক করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ ঘটনা মস্কোর জন্য বড় ধরনের ভুল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রেয়াবকভ বলেছেন, রাশিয়া চুক্তি থেকে সরে গেলেও এটি পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়াবে না। মঙ্গলবার পুতিন এ চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার পর থেকে ইউক্রেন সংঘাত আরও বিস্তার লাভ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে অনেকে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সবাইকে আশ্বস্ত করেছেন। তার মতে, ‘নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে গেলেই বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি এমনটি মনে করি না।’ স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও:
আরও পড়ুন
সেরাদের দৌড়ে মেসিকে  এগিয়ে রাখছেন নাদাল

সেরাদের দৌড়ে মেসিকে এগিয়ে রাখছেন নাদাল

ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে দেওয়া হয় ‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’। সেরা ক্রীড়াবিদ হওয়ার দৌড়ে যেখানে মনোনীত হয়েছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। সেরা ক্রীড়াবিদের পুরস্কার কার হাতে উঠবে তা জানার জন্য ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। তবে সেরাদের সেরা হওয়ার দৌড়ে মেসি ও নাদাল একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও, মেসিকে এই পুরস্কারের জন্য এগিয়ে রেখেছেন নাদাল। লা পুলগাকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই স্প্যানিশ তারকা।
আরও পড়ুন
অনলাইন জুয়া বন্ধে কঠোর হচ্ছে কেন্দ্রীয়  ব্যাংক

অনলাইন জুয়া বন্ধে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ক্রিপ্টো কারেন্সি ও অবৈধভাবে ফরেন ট্রেডিংয়ের সঙ্গে জড়িত অ্যাকাউন্টের কালো তালিকা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অ্যাকাউন্টগুলোর লেনদেন কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মোবাইল সার্ভিস প্রোভাইডারদের এক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে এমএফএসের সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ। এর মধ্যে সক্রিয় এজেন্ট সংখ্যা ১৫ লাখ ২২ হাজার। বিপুল সক্রিয় হিসাবের কারণে কিছু অসাধুচক্র স্বল্প সময়ে দ্রুত পদ্ধতিতে এমএফএসের মাধ্যমে:
আরও পড়ুন
‘ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রবেশদ্বার হবে বাংলাদেশ’

‘ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রবেশদ্বার হবে বাংলাদেশ’

বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রবেশদ্বার এবং প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে যোগাযোগের কেন্দ্রস্থল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল সম্প্রসারণের উপস্থাপনা প্রত্যক্ষ করার পর, তার বক্তব্য উদ্ধৃত করে এক মুখপাত্র বলেন, ‘ভৌগোলিক অবস্থান এবং সরকারের উদ্যোগের কারণে বাংলাদেশ হবে পূর্ব ও পশ্চিমের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রবেশদ্বার এবং যোগাযোগের কেন্দ্রস্থল’।
আরও পড়ুন
কোলেস্টেরল বাড়ে যে ৫ তরল খাবারে

কোলেস্টেরল বাড়ে যে ৫ তরল খাবারে

কোলেস্টেরল হল রক্তে থাকা মোম জাতীয় পদার্থ। এই পদার্থটি কিন্তু শরীরের প্রয়োজন। তবে যেকোনও জরুরি জিনিসও অস্বাভাবিক মাত্রায় পৌঁছে গেলে ক্ষতি করে। কোলেস্টেরলের ক্ষেত্রেও ঘটে তাই। কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা রক্তনালীর ভিতর গিয়ে জমতে পারে। এই কারণে সেই অংশে রক্ত চলাচল ঠিকমতো হয় না। ফলে সমস্যার উদ্রেক হয়। এক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোক, বুকে ব্যথা, পেরিফেরাল আর্টারি ডিজিজ সহ নানা অসুখ হতে পারে। তাই সচেতন থাকতে হবে। এই রোগ থেকে বাঁচতে চাইলে খাবার নিয়ে সচেতন হওয়া দরকার। এক্ষেত্রে ৫ তরল পদার্থ থেকে চেষ্টা করুন দূরে থাকার। তবেই ভালো থাকতে পারবেন। এই অসুখকে বাগে আনতে গেলে আপনাকে ডায়েটে বদল করতে হবে। কিছু:
আরও পড়ুন
ফেসবুক প্রোফাইল মনিটাইজ করার উপায়

ফেসবুক প্রোফাইল মনিটাইজ করার উপায়

ফেসবুক প্রোফাইলে আয়ের সুযোগ মিলল। যাদের প্রোফাইল প্রফেশনাল মোডে রূপান্তর করেছেন, তারাই এই সুযোগ পাবেন। এজন্য নিয়মিত ভিডিও, রিলস আপলোড করতে হবে। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনিও আয় করতে পারবেন। এজন্য অবশ্য কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের পেজের নানা সুবিধা দিতে সম্প্রতি প্রফেশনাল মোড চালু করছে মেটা। ফলে প্রোফাইল থেকেও আয়ের সুযোগ মিলবে। কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক পেজের পাশাপাশি প্রোফাইল থেকেও আয়ের সুযোগ দেবেন। আর সেই সুযোগটিই হচ্ছে প্রফেশনাল মোড। মোডটি চালু করলে আপনি কনটেন্ট ক্রিয়েটরের মতোই বাড়তি কিছু সুবিধা পাবেন। যেভাবে প্রফেশনাল মোড চালু করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এই মোড চালুর উপযুক্ত:
আরও পড়ুন
ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী

ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী

অভিনয় জগৎকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। ধর্মীয় জীবনযাপনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। সম্প্রতি হঠাৎই শোবিজ জগৎ পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, কিছুদিন ধরে আনুম ফায়াজকে সিনেমা:
আরও পড়ুন
তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে : প্রধানমন্ত্রী

তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে : প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তারা অগ্নিসন্ত্রাস করেছে, দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে-এমন দাবি করে তারা আবার কীভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের অপকর্মের কথা দেশবাসীর কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.