শীর্ষ নিউজ

ভারত-পাকিস্তান যুদ্ধ শঙ্কার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান যুদ্ধ শঙ্কার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কা আছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। ‘আকাশ বিজয়’ নামে হয় এ বছরের বাৎসরিক মহড়া। সেখানে অন্তর্বর্তী সরকারপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এ অবস্থায় নিজেদের প্রস্তুতি না নেয়াটা হবে আত্মঘাতী। এ অবস্থায় শান্তির দিকে হাত বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে,:
আরও পড়ুন
আইনি বাধ্যবাধকতায় মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে: ইসি

আইনি বাধ্যবাধকতায় মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১০ দিনের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য আদালতের বাধ্যবাধকতা ছিল। তাই আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাব পাঠানো হয়েছে, সেখান থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবের বিষয়ে আজই মতামত পাঠাবে কমিশন। তিনি আরও বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রোহিঙ্গাদের বাদ দেয়ার প্রক্রিয়া চলছে। যারা এনআইডির তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ঢাকা:
আরও পড়ুন
কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের

কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের

এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটারজেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে জম্মু-কাশ্মিরে দু’দেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ। গণমাধ্যমটি জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিলো যুদ্ধবিমানগুলো। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি। তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনায় কয়েকঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে:
আরও পড়ুন
আপনি অতিরিক্ত প্রোটিন গ্রহণ করছেন না তো?

আপনি অতিরিক্ত প্রোটিন গ্রহণ করছেন না তো?

প্রোটিন গ্রহণ নিয়ে অনেকেই নানা রকম দ্বিধায় থাকেন। কিছু ভুল ধারণাও প্রচলিত রয়েছে। কেউ মনে করেন, শক্তিশালী হতে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি, আবার কেউ বলেন, প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করলে তা ক্ষতির কারণ হতে পারে। তাহলে আদৌ কী পরিমাণ প্রোটিন প্রয়োজন? এ নিয়ে বিবিসি একটি ফিচার প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে প্রোটিন কতটুকু মানবদেহের জন্য প্রয়োজনীয়। বেশি গ্রহণেই বা কী প্রভাব পড়তে পারে শরীরে। প্রোটিন কতটুকু প্রয়োজন? প্রোটিন শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পেশী, এনজাইম, ত্বক, চুল ও রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। শরীরে প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, যা শরীরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত একজন:
আরও পড়ুন
দেশের মানুষ সবসময় ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে: মির্জা ফখরুল

দেশের মানুষ সবসময় ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে: মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষ সবসময়ই ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ দেশের জন্য অবদান রেখে চলেছেন। দেশের জন্য সকলে কাজ করবো— এটাই আমাদের ভবিষ্যতের শপথ ও ভাবনা। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে হানাহানি ও বিভেদ আছে, কিন্তু তাতে আশা হারানো যাবে না। আঠারো কোটি মানুষ দেশের জন্য কাজ করবে— এটাই সকলের শপথ। সমস্যা থাকলেও তা দূর করে সামনে এগিয়ে যেতে হবে। পরে স্কুলের:
আরও পড়ুন
অপু বিশ্বাস-শাওন-জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

অপু বিশ্বাস-শাওন-জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন মাজহুরুল ইসলাম। মামলাটিতে আসামির তালিকায় রয়েছে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিমের নাম-ও। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় এসব অভিনয়শিল্পীদের আসামি করা হয়েছে। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে― সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। এসব আসামি:
আরও পড়ুন
বৃষ্টি শেষে খেলা শুরু, তিনশো পার বাংলাদেশের

বৃষ্টি শেষে খেলা শুরু, তিনশো পার বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে একদফা বৃষ্টির পরে আবারও খেলা শুরু হয়েছে। বৃষ্টি শেষে ম্যাচ শুরু হলে স্বাগতিকদের দলের স্কোর ৮ উইকেটে ৩৪২ রান। এখন পর্যন্ত ১১৫ রানের লিড নিয়ে বাংলাদেশ ব্যাটিং করছে। আগের দিনের ৭ উইকেটে ২৯১ রান নিয়ে ব্যাটিং শুরু করেন ১৬ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ ও ৫ রান করা তাইজুল ইসলাম। স্কোর বোর্ডে ১২ রান যোগ হওয়ার পরই নামে বৃষ্টি। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলাম। ২০ রান করে ফেরেন। এদিকে, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ছিল ৬৪ রানের। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২২৭ রানের জবাবে মূলত সামদান ইসলাম-এর সেঞ্চুরিতে লিড পায় বাংলাদেশ। সেট হয়ে:
আরও পড়ুন
নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিবেদক:: লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি । এদের গত ৩/৫ বছর থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও দিব্বি তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  এ সব বিষয়ে প্রশাসনের সঠিক নজরদারি করার কথা থাকলেও তারা ঘুমে বিভোর। প্রশাসনের কর্তা  ব্যক্তিদের ম্যানেজ করে এ সব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন  বলে ধারণা  করছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্রে জানা যায়,  ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে হাজিরহাটে মডার্ন মেডিটেক সেন্টার গত ৪ বছরের থেকে কোন কাগজপত্র নেই। এছাড়াও ফজুমিয়ারহাটে  রয়েল ডায়াগনস্টিক সেন্টারসহ প্রতিষ্ঠার পর থেকে ৩টি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই চলছে । মাঝে:
আরও পড়ুন
রাতে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

রাতে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

আজ রাতের মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। এ অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক:
আরও পড়ুন
পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা বাস্তবায়নের জন্য এক সপ্তাহ আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। আন্দোলনকারীরা বলেন, পিএসসিতে যাওয়ার ঘটনা নিয়ে অসত্য তথ্য দেয়া হয়েছে। যা বিভ্রান্তির সৃষ্টি করবে। এই আন্দোলন যৌক্তিক সংস্কারের জন্য ছিল, পরীক্ষা পেছানোর জন্য নয়। আন্দোলন সরকার বা পিএসসির বিপক্ষে নয়। তবে পিএসসিতে এখনও আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে। আন্দোলনে থাকা ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংহতি রয়েছে। পিএসসি থেকে আওয়ামী লীগের দোষরদের বরখাস্ত করার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.