নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত। পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ে দিয়েছেন তিনি। নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই পোস্টে হাসনাত লেখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’ প্রসঙ্গত, ২৮ এপ্রিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন। নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। তার ডাকনাম ‘ফাহিম’। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি:
