শীর্ষ নিউজ

বিভিন্ন স্থানে ৮০ কি. মি বেগে ঝড়ের আভাস

বিভিন্ন স্থানে ৮০ কি. মি বেগে ঝড়ের আভাস

চরম প্রবল ঘূর্ণিঝড় মোখার (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন) প্রভাবে সারাদেশেই ঝড়- বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। কোথাও কোথাও ৮০ কি. মি বেগে ঝড়ের সঙ্গে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের আভাস। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। আজ শনিবার (১৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯মিমি বা তার বেশি) বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধ্বস হতে পারে। মোখা রোববার (১৪ মে) সকাল ০৬টা থেকে সন্ধ্যা ০৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা যাকে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ২২০ কিলোমিটার পর্যন্ত। যে কারণে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরে-৮ মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। শনিবার (১২ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সংকেতের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি জানান, আগামীকাল রোববার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রন হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন। পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম বলেন,:
আরও পড়ুন
কীভাবে এগোচ্ছে মোখা, মোবাইলে লাইভ দেখুন

কীভাবে এগোচ্ছে মোখা, মোবাইলে লাইভ দেখুন

ঘূর্ণিঝড় মোখা নিয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাসহ দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। ঘূর্ণিঝড়টি সাগরে শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘুর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ নিয়ে একটানা পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর। চাইলে আপনি নিজেই ঝড়ের গতিবিধি জানতে পারেন, দেখতে পারেন যে কীভাবে এবং কোনদিকে এগিয়ে আসছে এটি। বেশ কিছু ‘সাইক্লোন ট্র্যাকার’ রয়েছে।সেখানে ঘূর্ণিঝড়ের গতিবিধি দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ‘জুম আর্থ’। ঘূর্ণিঝড় নিয়ে নানা আপডেট জানা যাবে এখান থেকে। কোন এলাকায় আঘাত হানতে পারে ঝড়, তা জানা যেতে পারে এই ট্র্যাকারের মাধ্যমে। ঝড়ের বেগ কত, তাপমাত্রা কেমন থাকবে, তাও জানা যাবে এই ওয়েবসাইটে। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে সহজেই এই ওয়েবসাইট:
আরও পড়ুন
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিযুদ্ধে ৪১ হাজার শিক্ষার্থী

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিযুদ্ধে ৪১ হাজার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে সকালে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু। এই ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৯ জন প্রতিযোগী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করছেন। বাইরে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক অভিভাবক। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশও মোতায়েন রয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজনেস স্টাডিজ:
আরও পড়ুন
বিশ্বকাপ দলে থাকবে রিয়াদ : বিসিবি সভাপতি

বিশ্বকাপ দলে থাকবে রিয়াদ : বিসিবি সভাপতি

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বর্তমানে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হাসান শান্ত'র ঝড়ো শতকে ৩ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। তামিম-সাকিবদের খেলা দেখতে সুদূর ইংল্যান্ডে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের আশার বাণী শুনিয়েছেন তিনি। ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে বাংলাদেশ দলের নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে বর্মানে দলের সঙ্গে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরপর দুই সিরিজে না থাকায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে কি বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন এই তারকা। গতকাল:
আরও পড়ুন
হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ রয়েছে। এক সপ্তাহ আগে তারা সাগরে মাছ ধরতে যায়। শনিবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেস, বিষয়টি দেখার জন্য কোস্টগার্ড, নৌবাহিনীকে অবগত করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে তাদের পরিবারের সঙ্গে এসব জেলেদের যোগাযোগ হচ্ছে না। বিস্তারিত আসছে …
আরও পড়ুন
দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হবে

দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হবে

ঘুর্ণিঝড় মোখা’র প্রভাবে দেশের ৬টি জেলার জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় মোখা : রেড অ্যালার্ট জারি করল জিডিএসিএস

ঘূর্ণিঝড় মোখা : রেড অ্যালার্ট জারি করল জিডিএসিএস

ঘূর্ণিঝড় মোখার ঝুঁকি বিবেচনায় রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক দুর্যোগ সতর্কতা বিষয়ক সংস্থা গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কো–অর্ডিনেশন সিস্টেম (জিডিএসিএস)। জাতিসংঘ ও ইউরোপীয় কমিশনের একটি সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক হচ্ছে জিডিএসিএস। শুক্রবার (১২ মে) সংস্থাটি তাদের ওয়েবসাইটে রেড এলার্ট জারির কথা জানায়। সংস্থাটি জানিয়েছে, মোখার ঝুঁকিতে রয়েছে ২৮ লাখ মানুষ। এদের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের ২০ লাখ এবং বাংলাদেশের রয়েছে প্রায় আট লাখ মানুষ। রবিবার (১৪ মে) সকাল ১০ দিকে মোখা উপকূলে আঘাত হানতে পারে। সে সময় এর গতিবেগ থাকতে পারে ২০৪ কিলোমিটার পর্যন্ত। জলোচ্ছ্বাস হতে পারে দুই মিটার উঁচু। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর (বিএমএডি), ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি), উত্তর ভারত সাগরে:
আরও পড়ুন
জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইংল্যান্ডের চেমসফোর্ডে শুক্রবার (১২ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২০ রানের বড় লক্ষ্য দেয় আইরিশরা। বড় রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে বিপদেই পড়ে। অধিনায়ক তামিম ইকবাল ফিরে যান অল্প রান করেই। এরপর দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি সাকিব আল হাসান-লিটন দাসও। তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় ব্যাটে ভর করে জয়ের ভিত পায় বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজের ক্যামিও ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার বাহিনী। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.