শীর্ষ নিউজ

ইবি শিক্ষকের ওপর হামলা, বরখাস্ত ব্যাংক কর্মকর্তা

ইবি শিক্ষকের ওপর হামলা, বরখাস্ত ব্যাংক কর্মকর্তা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার দায়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে অগ্রণী ব্যাংক খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, সোহেল মাহমুদ বিগত ২৩/১১/২০২০ ইং তারিখ হতে অদ্যাবধি চৌড়হাস শাখা, কুষ্টিয়ায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে গত ০৭/০৬/২০১৩ ইং তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে শারিরীকভাবে লাঞ্চিত ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিম:
আরও পড়ুন
রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মোবাইল ছিনতাই, লুটপাট ও মারধরের অভিযোগ

রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মোবাইল ছিনতাই, লুটপাট ও মারধরের অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মোহাম্মদ বিন মাসুম নামের এক কথিত ছাত্রলীগনেতার বিরুদ্ধে ইয়াছিন হোসেন (ইমরান) নামের এক পথচারীকে এলোপাতাড়ি পিটিয়ে মোবাইল ছিনতাই,নগদ ৬০হাজার টাকা লুটপারেটর অভিযোগ উঠেছে। পথচারী ইমরান মধ্য করপাড়া গ্রামের সিংহের বাড়ির শেখ তাহেরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ফতেহপুর ব্রীজের উপর। উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ বিন মাসুম ও তার সহযোগী রাতুল, কাউছার হোসেন সহ অজ্ঞাত ৫-৭ জনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এঘটনা ঘটিয়েছেন। সৃষ্ট ঘটনায় ভূক্তভোগী ইমরান বাদী হয়ে মোহামম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ছাত্রলীগ নেতা মাসুমকে প্রধান আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা:
আরও পড়ুন
চরভদ্রাসনে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

চরভদ্রাসনে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফরিদপুর প্রতিনিধি- প্রচণ্ড তাপপ্রবাহে ফরিদপুরের মানুষ নাকাল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (০৮ জুন ) সকাল ৭টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ স্কুল মাঠে সালাতুল ইসতিসকার নামাজের আয়োজন করে স্থানীয়রা। এ সময় নামাজে ইমামতি করেন আদর্শস্কুল জামে মসজিদের ইমাম মুফতি শফিউল্লাহ। ইমাম মো.মুফতি শফিউল্লাহ জানান, ‘প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড খরায় নষ্ট হচ্ছে খেতের বিভিন্ন ফসল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন প্রচণ্ড খরা হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে গিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য:
আরও পড়ুন
ইবি শিক্ষকের হামলাকারীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন

ইবি শিক্ষকের হামলাকারীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের হামলাকারীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ৯টার দিকে বিভাগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় কুষ্টিয়া ও ঝিনাইদহের উভয় পার্শ্বের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনের আধা ঘন্টা পর সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ১০টার দিকে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন থেকে সড়ে আসেন তারা। আন্দোলনে শিক্ষার্থীরা, ‘আমার স্যার:
আরও পড়ুন
বিজবাগ এন.কে.উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা

বিজবাগ এন.কে.উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ উপজেলার এতিহ্যবাহী বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোয়ন পত্র জমা দেন অভিভাবক সদস্য পদপ্রার্থী ডাঃ কামাল উদ্দিন সহ অন্যান্যরা।
আরও পড়ুন
হামলার শিকার ইবি শিক্ষকের লিখিত অভিযোগ

হামলার শিকার ইবি শিক্ষকের লিখিত অভিযোগ

ইবি সংবাদদাতা: সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার সকালে প্রতিবেশি ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ কর্তৃক এ হামলার শিকার হন তিনি। এর প্রেক্ষিতে তিনি ওই দিন রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর, শিক্ষক সমিতি ও রেজিস্ট্রার বরবার পৃথক তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, আমি নিম্নস্বাক্ষরকারী, ২০২১ সাল থেকে পরিবারসহ হাউজিং ডি-৪৭০ নং বাসায় ভাড়ায় অবস্থান করছি। প্রতিদিনের মতো অদ্য ভোর ৫:৫০ মিনিটে বাসার পাশে হাউজিং ডি-ব্লক এবং সি-ব্লকের মাঝামাঝি রাস্তায় হাটছিলাম। এমতাবস্থায় সি ব্লকের কুষ্টিয়া কৃষি কলেজের সামনে আসা মাত্রই হাউজিং ডি- ব্লকের ১৬৭ নং প্লটের:
আরও পড়ুন
দুর্গাপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুর্গাপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এবং যায়যায়দিন প্রতিনিধি রবিউল ইসলাম রবি'র আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, যায়যায়দিন পত্রিকা পাঠক নন্দিত হয়েছে। সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে যায়যায়দিন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আসছে। দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের:
আরও পড়ুন
অপো বাংলাদেশ কমিউনিটি ‘ও’ ফ্যানস’ সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

অপো বাংলাদেশ কমিউনিটি ‘ও’ ফ্যানস’ সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিত্র ‘ঈদ-উল-আজহা’ উপলক্ষে অপো বাংলাদেশ কমিউনিটি গ্রুপ এটির “ও’ ফ্যানস” সদস্যদের নিয়ে বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টার এ একটি পুনর্মিলনীর আয়োজন করেছে। অপো-ভক্তদের মধ্যে সম্পৃক্ততা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে ঈদের উৎসবকে সামনে রেখে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভাগাভাগি করে নেওয়া ও উৎসবের প্রস্তুতি হিসেবে ‘ঈদ-উল-আজহা’ তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে। এই অনুভূতিকে ধারণ করে অপো বাংলাদেশ কমিউনিটি গ্রুপ এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে সারাদেশ থেকে আসা অপো ফ্যান’রা একত্রিত হয়ে তাদের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন। এই মিলনমেলায় অপো ফ্যানরা ‘বিংগো গেমস’, ‘গ্রুপ ফটো সেশন’, ‘কি ওপিনিয়ন কনজ্যুমার সিলেকশন’সহ বিভিন্ন আকর্ষণীয় পর্বে অংশগ্রহণ করেন। এছাড়া, তারা একটি তথ্য-বহুল সেশনের মাধ্যমে:
আরও পড়ুন
অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

অর্পিত সম্পত্তি আইনের ধারা ৯, ১৩ ও ১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য কোনো আদালতে এ-সংক্রান্ত মামলা চলবে না বলে জানিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত তার রায়ে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি আইনের ৯, ১৩ ও ১৪ ধারা মৌলিক অধিকারের পরিপন্থী নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীনে থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন। আদালতে দুটি রিটের পক্ষে শুনানি:
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.