EB teacher assault, dismissed bank official
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার দায়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে অগ্রণী ব্যাংক খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, সোহেল মাহমুদ বিগত ২৩/১১/২০২০ ইং তারিখ হতে অদ্যাবধি চৌড়হাস শাখা, কুষ্টিয়ায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে গত ০৭/০৬/২০১৩ ইং তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে শারিরীকভাবে লাঞ্চিত ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিম…
