শীর্ষ নিউজ

রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা, তা ক্রীড়াঙ্গনে যে খেলায় মাঠে নামে এই দুই দেশের পতিপক্ষ। সে ধারাবাহিকতায় চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলকে টপকানোর দারুণ সুযোগ রয়েছে আর্জেন্টিনার যুবাদের সামনে। বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে নামবে এই দুই দল। এর আগে, নিজেদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের যুবারা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে গোল ব্যবধানে এগিয়ে:
আরও পড়ুন
ইসি নিয়ে এখন আশাবাদী হিরো আলম

ইসি নিয়ে এখন আশাবাদী হিরো আলম

‘সুষ্ঠু বিচার’ পেয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে পেলেন এ সময়ের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। যদিও আগের দুইবারের অভিজ্ঞতায় ভরসা রাখতে না পারলেও হাল ছাড়েননি। নির্বাচন কমিশনে আপিল করে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। হিরো আলম বলেন, তাকে যেমন ‘সুষ্ঠু বিচার’ ইসি এবার দিয়েছে, তেমনিভাবে নির্বাচনটাও সুষ্ঠুভাবে করতে পারলে কমিশনের ওপর জনগণের ‘আস্থা ফিরে আসবে’। বৃহস্পতিবার হিরো আলম সাংবাদিকদের জানান, এই যে দেখেন আমি কিন্তু বারবার বলেছি- আমি ফিরে পাব না। আজকে এখানে আমি ফিরে পেয়েছি। এ রকম আজকে একটা হিরো আলম ফিরে পেয়েছে, আরও যখন দশটা হিরো আলম ফিরে পাবেন;:
আরও পড়ুন
তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তেলাপোকা মারার বিষ খেয়ে জান্নাত (৪) ও ফাতেমা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। উভয়ে সম্পর্কে আপন ফুফাতো বোন। মৃতের পরিবারের সদস্যরা জানান, দুই শিশু জান্নাত ও ফাতেমা ঘরেই খেলা করছিল। এ সময় সবার অজান্তে খাটের নিচে থাকা তেলাপোকার বিষ চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে:
আরও পড়ুন
নির্বাচনে যেতে বিএনপি নেতাদের চাপ দিচ্ছে গোয়েন্দারা: মির্জা ফখরুল

নির্বাচনে যেতে বিএনপি নেতাদের চাপ দিচ্ছে গোয়েন্দারা: মির্জা ফখরুল

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যেতে ‘সক্রিয়’ নেতাদের গোয়েন্দারা ‘হুমকি’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের যারা অ্যাক্টিভ পলিটিক্স এবং ইলেকশন করছেন বা করবেন… এই ধরনের নেতাদের গোয়েন্দারা তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে, তোমরা নির্বাচন করবা যদি বিএনপি নির্বাচন না করে তাও। বৃহস্পতিবার (২২ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি আপনাদেরকে (গণমাধ্যম) আজকে প্রকাশ্যেই বললাম। আই হেভ লট অব লিডারস যারা এ অভিযোগ করেছে। আমরা কোন দেশে বাস করছি? একটা মধ্যযুগীয় বর্বর যুগে বাস করছি। এই সরকার ক্ষমতায় থাকার জন্য এমন হেন:
আরও পড়ুন
কোরবানির সময় শরিকদের নাম কি উচ্চারণ করে পড়তে হবে?

কোরবানির সময় শরিকদের নাম কি উচ্চারণ করে পড়তে হবে?

আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য প্রতি বছর সামর্থ্যবান মুসলিমেরা কোরবানি আদায় করে থাকেন। কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো- এতে অন্যকে শরিক করা বা কয়েকজন মিলে কোরবানি করা। গরু, মহিষ ও উট—এই তিন প্রকার পশুর একেকটিতে সর্বোচ্চ সাত ব্যক্তি পর্যন্ত শরিক হয়ে কোরবানি করা যায়। শরিকদের সংখ্যা জোড় হোক বা বেজোড় তাতে কোনো সমস্যা নেই। তবে কোরবানির জন্য শর্ত হলো কারো অংশ যেন এক-সপ্তমাংশের চেয়ে কম না হয়। (মুসলিম, হাদিস: ১৩১৮; বাদায়েউস সানায়ে: ৪/২০৭) শরিকেরা মিলে কোরবানি করার সময় অনেককে পশু জবাইয়ের আগে অংশীদারদের নাম জোরে জোরে মুখে উচ্চারণ করে বলতে দেখা যায়। অনেকে এভাবে নাম উচ্চারণ করাকে জরুরি মনে করেন।:
আরও পড়ুন
৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে ফয়জুল করীমের নোটিশ

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে ফয়জুল করীমের নোটিশ

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় সিইসির বক্তব্যকে দায়িত্বহীন ও কুরুচিপূর্ণ আখ্যায়িত করে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী শায়েখ চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ আবদুল বাসেত। এর আগে নির্বাচনের দিন হামলার শিকার হন ফয়জুল করীম। বিষয়টি সাংবাদিকেরা জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন?’
আরও পড়ুন
নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আজ ২২/০৬/২০২৩খ্রি: তারিখ পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন নরসিংদীর সহযোগিতায় জেলার শিবপুর উপজেলার ইটাখোলা মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম হাসানুর রহমান এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় এর ব্যবস্থাপনায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত ৫টি যানবাহনকে মোট ৬,৩০০/- টাকা জরিমানা করে। এছাড়াও ০৩ টি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়। ভ্রাম্যমান আদালত:
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ যেদিন

এসএসসির ফল প্রকাশ যেদিন

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এ লক্ষ্য সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তপন কুমারের ভাষ্য, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের কাছে নতজানু হতে বাধ্য হবে ইসরায়েল : ইরান

ফিলিস্তিনিদের কাছে নতজানু হতে বাধ্য হবে ইসরায়েল : ইরান

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে নতজানু হতে বাধ্য হবে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এ মন্তব্য করেছেন। এছাড়া তিনি ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বুধবার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনি তরুণ সমাজের মধ্যে যে দায়িত্ববোধ গড়ে উঠেছে তারও প্রশংসা করেন খামেনি। তিনি বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে ইসরায়েলি সেনাদেরকে ঘিরে ফেলার ঘটনা প্রমাণ করে যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হয়েছে। এখন ফিলিস্তিনিদের জন্য নিশ্চিত বিজয়:
আরও পড়ুন
১৫ দিনের চেষ্টায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক, খরচ?

১৫ দিনের চেষ্টায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক, খরচ?

মুক্তির আগেই আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। ঈদে রুপালি পর্দায় মুক্তির প্রস্তুতি চলছে। তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের মুক্তির অনুমতি পেয়েছে চলচ্চিত্রটি। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ নিজেই। এ খবর পেতেই হিমেল আশরাফের ওই পোস্টে মৌমাছির মতো ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ায় মন্তব্যের ঘরে আনন্দ প্রকাশ করেছেন তারা। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমাটির জন্য শুভ কামনা। এর আগে মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, চেহারায় স্পষ্ট বয়স্ক ছাপ, মুখ ও শরীরের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.