২৮৮১৬ ভোট পেয়ে নির্বাচিত আ. লীগের আরাফাত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ পাঁচ হাজার ৬০৯ ভোট। এই আসনে ১২৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা চলে। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান রাতে ভোটের ফল ঘোষণা করেন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ:
