শীর্ষ নিউজ

রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার

রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার

মইনুল আবেদিন খান,বরগুনা জেলা প্রতিনিধি: “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় বরগুনা-০২(পাথরঘাটা-ব­ামনা-বেতাগী) হবে সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল। স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ অনুযায়ী বদলে যাবে উপকূলীয় এই জনপদ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা।” বরগুনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এমনটাই বললেন বরগুনা-০২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। বুধবার(১৯ জুলাই) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব গণসংযোগ ও স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা:
আরও পড়ুন
নোয়াখালী উপকূলে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

নোয়াখালী উপকূলে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিচ্ছিন্ন দ্বীপ উডিরচর-চরবালুয়ার সঙ্গে মূল ভূখন্ডের যোগাযোগ স্থাপনে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ক্রস ড্যাম প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দের বন্যা বইছে সমগ্র উপকূলজুড়ে। মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র হতে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারসহ নানা উন্নয়ন মাথায় রেখে ৫৮৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেন। রাতে উপকূলীয় এলাকা কোম্পানীগঞ্জের চরএলাহীতে গিয়ে দেখা যায় ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে নদীভাঙা অসহায় লোকজন। আর এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, উপকূলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। নদী:
আরও পড়ুন
‘অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ বিজয়ী ক্রিস্টোফার ইউব্যাংকস

‘অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ বিজয়ী ক্রিস্টোফার ইউব্যাংকস

বৈশ্বিক স্মার্ট টেকনোলজি কোম্পানি ও উইম্বলডন চ্যাম্পিয়নশিপসের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার অপো আজ ক্রিস্টোফার ইউব্যাংকসকে সম্মানজনক ‘২০২৩ অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ এর বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। চ্যাম্পিয়নশিপ চলাকালীন দারুণ সব পারফর্ম্যান্সকে স্বীকৃতি দিতে তরুণ খেলোয়াড়, যারা তাদের খেলাধুলার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বহু ‘ব্রেকথ্রু’ অর্জন করেছেন, মূলত তাদেরকে সম্মানিত করার জন্য প্রতিষ্ঠিত এই অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড। এ বছর পুরো ইভেন্ট জুড়ে অভিনব সব দক্ষতা ও মেধা প্রদর্শনের মাধ্যমে, ক্রিস্টোফার ইউব্যাংকস ‘ব্রডকাস্ট কমেন্টেটর’ প্যানেলের শর্টলিস্টিং ও বিশ্বজুড়ে ভক্তদের ভোটিংসহ এক কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয়ী মনোনীত হয়েছেন। এ বছরের তালিকাভুক্ত বা শর্টলিস্টকৃত অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছিলেন মিরা আন্দ্রেভা, মার্তা:
আরও পড়ুন
সন্ত্রাস বিরোধী আইনে খুবির সাবেক দুই শিক্ষার্থীকে ১০ বছরের কারাদণ্ড

সন্ত্রাস বিরোধী আইনে খুবির সাবেক দুই শিক্ষার্থীকে ১০ বছরের কারাদণ্ড

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে তিন ধারায় ১০ বছর, ৭ বছর ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন খুলনার আদালত। গতকাল মঙ্গলবার খুলনার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার এই রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শওকত আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সাবেক ছাত্র নূর মোহাম্মদ অনিক (২৫) ও পরিসংখ্যান ডিসিপ্লিনের সাবেক ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাফি (২৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারী এলাকা:
আরও পড়ুন
ইবির ‘ডি’ ইউনিটের মৌখিক পরীক্ষা ৩০ জুলাই থেকে ০১ আগস্ট

ইবির ‘ডি’ ইউনিটের মৌখিক পরীক্ষা ৩০ জুলাই থেকে ০১ আগস্ট

ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ০১ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন (সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা) অনুষদ ভবনের ৪র্থ তলায় ‘ডি’ ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, গত ০৫ জুন প্রকাশিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩২০টি আসনের জন্য ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের (মেধাক্রমানুসারে) সাক্ষাৎকার আগামী ৩০ জুলাই থেকে ০১ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন অনুষদ ভবনের ৪র্থ:
আরও পড়ুন
বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বকশীগঞ্জ প্রতিনিধি, মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জের বাঁশকান্দা গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ বকশীগঞ্জ-জামালপুর মহা সড়কে ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধনো অংশ নেন। বকশীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে মাদক বিরোধীরা বক্তব্য রাখেন। মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বাশকান্দার মাদক ব্যবসায়ী আশরাফ আলী প্রভাতুকে গ্রেফতারের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ, সাইফুল ইসলাম লেবু, সোহেল রানা,রাসেল রাকিব ও সেলিনা বেগম।
আরও পড়ুন
ইবিতে সাতক্ষীরা জেলাকল্যাণের নেতৃত্বে সোহান-রাকিব

ইবিতে সাতক্ষীরা জেলাকল্যাণের নেতৃত্বে সোহান-রাকিব

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সোহান সভাপতি ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সংগঠটির উপদেষ্টা অধ্যাপক ড. মিজানূর রহমান। অনুষ্ঠানে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তারিক সাইমুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়:
আরও পড়ুন
রামগঞ্জে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

রামগঞ্জে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আল-ফারুক নামের একটি প্রাইভেট হসপিটালের গাফিলতি ও ভুল চিকিৎসায় নাজমা খাতুন (৩৫) নামের এক প্রসূতি ও নবজাতক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ভুল চিকিৎসার কারণে তাদের মৃত্য হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে চিকিৎসকের শাস্তি দাবী করে হাসপাতাল ঘেরাও করেন নিহতের আত্মীয় স্বজনেরা। মৃত নাজমা খাতুন রামগঞ্জ পৌর জগৎপুর কোয়াজি বাড়ীর প্রবাসী আসাদ উল্যার স্ত্রী ও তিন সস্তানের জননী। নিহতের স্বজনরা জানান, নাজমা খাতুন রামগঞ্জ আল ফারুক হসপিটালের চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির কাছে নিয়মিত চিকিৎসা নিতেন। সম্পতি হসপিটালে এসে চিকিৎসককে তার স্বাস্থ্যগত সমস্যার কথা জানালে চিকিৎসক ন্যান্সি ব্যাথা কমার ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পুলিশ- আ,লীগ-বিএনপি ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অর্ধশত

লক্ষ্মীপুরে পুলিশ- আ,লীগ-বিএনপি ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অর্ধশত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সজিব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বেশির ভাগই বিএনপি নেতাকর্মী। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশ কাঁদানী গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, নিহত সজিবের কোনো রাজনৈতিক পদ-পদবি সম্পর্কে জানা যায়নি। তিনি উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ:
আরও পড়ুন
রামগঞ্জে ইয়াবা মামলায় টেলু মেম্বারের ১বছর কারাদন্ড

রামগঞ্জে ইয়াবা মামলায় টেলু মেম্বারের ১বছর কারাদন্ড

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম ওরপে টেলুকে ইয়াবা মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ রায় দেন। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০ (ক) ধারায় আসামি কালাম দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন আসামিকে সাজা প্রদান করে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে গ্রেপ্তার কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত কালাম রামগঞ্জ উপজেলার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.