ঘরোয়া পদ্ধতিতে ব্রণের দাগ দূর করুন
ঘরোয়া পদ্ধতিতে ত্বকে বসে যাওয়া ব্রণের দাগ দূর করতে যা যা করতে- প্রথমেই ত্বক পরিষ্কার রাখতে হবে আর ব্রণ থেকে আপনার নখকে দূরে রাখুন, কখনোই নখ লাগাবেন না। মধুর ও দারচিনি গুঁড়া মিশিয়ে শুধু দাগের ওপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চন্দন গুঁড়ার সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কমলার খোসা গুঁড়া ও কাঁচা দুধের প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন। দিনে দুইবার অ্যালোভেরা জেল মুখে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। একটি পাকা টমেটো ও শশার রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই:
