শীর্ষ নিউজ

ক্যাপ কুষ্টিয়া জোনের নেতৃত্বে রাবেয়া-ফারুক

ক্যাপ কুষ্টিয়া জোনের নেতৃত্বে রাবেয়া-ফারুক

ইবি সংবাদদাতা: ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) এর কুষ্টিয়া জোনের ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাবেয়া খাতুন সভাপতি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফারুক আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা. সাইফুল ইসলাম মুসা ও সাধারণ সম্পাদক ফারজানা আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন- কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন, দপ্তর সম্পাদক শাহরিয়ার নাফিজ, সহ-দপ্তর:
আরও পড়ুন
৬০ বছরের রেকর্ড ভেঙে উম্বলডনের নতুন রানি ভন্দ্রুসোভা

৬০ বছরের রেকর্ড ভেঙে উম্বলডনের নতুন রানি ভন্দ্রুসোভা

৬০ বছরের মধ্যে ১ম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠে সবাইকে চমকে দেন মারকেতা ভন্দ্রুসোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকার সামনে আজ হাতছানি ছিল ইতিহাস গড়ার। তিউনিসিয়ার ওনস জাবেরের বিপক্ষে আজ উইম্বল্ডনের নারী এককের ফাইনালে রীতিমত দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভন্দ্রুসোভা। জাবেরকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ইতিহাস গড়ে উম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন  ২৪ বছর বয়সী এই চেক তারকা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
ফের বহিষ্কার ইবির কাব্য

ফের বহিষ্কার ইবির কাব্য

ইবি সংবাদদাতা: মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যকে দ্বিতীয় বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে তার অপর দুই সহযোগী আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান এবং সালমান আজিজকেও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তার অপর দুই সহযোগীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ সভায় উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তদন্ত কমিটি গঠন করলে:
আরও পড়ুন
গাজীপুরে পুলিশের ব্যাপক রদবদল

গাজীপুরে পুলিশের ব্যাপক রদবদল

বাবুল খান, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তাকে একযোগে জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পে রদবদল করা হয়েছে। নিয়মিত রুটিন হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম জানান, ওই পাঁচ থানার ৩০ জন উপ-পরিদর্শক (এসআই) এবং ২২ জন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) রদবদল করা হয়েছে। এছাড়া একজন এসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে, পুলিশ সুপার কার্যালয়ের একজন এসআই এবং পুলিশ লাইনের ৩ জনকে থানায় পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে:
আরও পড়ুন
ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ১ বছরের বহিষ্কার

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ১ বছরের বহিষ্কার

ইবি সংবাদদাতা: দেশব্যাপী আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরাসহ চার সহযোগীকে এক বছরের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১১টায় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় ফুলপরি নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের প্রতিবেদনের আলোকে বিশ্বিবদ্যালয়ের স্টুডেন্টস কোর্ড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক সর্বোচ্চ শাস্তি এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ:
আরও পড়ুন
বিয়ের আলোকসজ্জা করতে গিয়ে প্রাণ হারাল বর

বিয়ের আলোকসজ্জা করতে গিয়ে প্রাণ হারাল বর

বরিশালের গৌরনদীতে বিয়েবাড়িতে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বপন দে (৩২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন উপজেলার বার্থী গ্রামের মৃত দীপক দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে স্বপনের সঙ্গে একই উপজেলার বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সামাজিকভাবে বিয়ের দিন ধার্য ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান শুক্রবার বিকালে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাসযোগে ৮০ বরযাত্রী যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নিহতের ছোটভাই শয়ন দে বলেন, ৬টার দিকে আমাদের বাড়িতে আলোকসজ্জার দুটি মরিচবাতিতে:
আরও পড়ুন
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। শনিবার সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রয়েছেন ছয়জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই প্রাক-তথ্যানুসন্ধানী দলটি গত রোববার ভোরে ঢাকায় আসে।   ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায়:
আরও পড়ুন
জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় হলের মোট ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা গেছে। জানা যায়, গত বুধবার (১২ জুলাই) ইতিহাস বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র কাজী মহিউদ্দীন মিরাজ ও তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ইংরেজি বিভাগের ৫১তম:
আরও পড়ুন
সহজে জান্নাতে যাওয়ার গোপন এক আমল

সহজে জান্নাতে যাওয়ার গোপন এক আমল

নেক আমল বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, জাকাতসহ অন্যান্য ইবাদত বন্দেগিকেই বুঝি। অথচ এমন এক আমল রয়েছে যা দেখা যায় না, কিন্তু প্রতিদান অসামান্য। এমনকি সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম। সেটি কী? সেটি হলো-ধৈর্যধারণ। এটি এমন আমল যার ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে বনি আদম, যদি তুমি ধৈর্যধারণ করো ও প্রথম আঘাতেই অধৈর্য না হয়ে তাতে সাওয়াবের আশা করো, আমি তোমাকে জান্নাত দেওয়া ছাড়া কোনো প্রতিদানে সন্তুষ্ট হবো না।’ (ইবনে মাজাহ: ১৫৯৭) ধৈর্যকে সর্বোত্তম নেয়ামত আখ্যা দিয়ে রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি ধৈর্যধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নেয়ামত কাউকে দেওয়া:
আরও পড়ুন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। শুক্রবার (১৪ জুলাই) দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের ও একজন রাজশাহীর। বাকি তিনজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.