শীর্ষ নিউজ

শেষ ওভারে নাটকীয় জয় বাংলাদেশের

শেষ ওভারে নাটকীয় জয় বাংলাদেশের

চট্টগ্রামে ওয়ানডে সিরিজে হারের পর আজ সিলেটে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামে টিম টাইগার্স। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী শিবির। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবীর অর্ধশতক ও ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে পঞ্চম উইকেট জুটিতে তাওহীদ হৃদয় ও শামিম হোসেনের ৭৩ রানের বিধ্বংসী জুটিতে ১ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
আরও পড়ুন
রাজশাহীতে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলা চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা খাতুন (২৪) ও তার ভাতিজি মেঘা খাতুন (৮)। স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ জুন) সকালে মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে তার ফুফু হিরা খাতুনও পড়ে যান। এতে পুকুরের পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ:
আরও পড়ুন
টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানের পরিসংখ্যান

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানের পরিসংখ্যান

দলীয় সর্বোচ্চ বাংলাদেশ ১৫৫/৮ মিরপুর, ২০২২ আফগানিস্তান ১৬৭/৮ দেরাদুন, ২০১৮ দলীয় সর্বনিম্ন বাংলাদেশ ১১৫, মিরপুর, ২০২২ আফগানিস্তান ৭২, মিরপুর, ২০১৪ সবচেয়ে বেশি রান বাংলাদেশ ১৯৪, মাহমুদউল্লাহ আফগানিস্তান ১৪৯ মোহাম্মদ নবী ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস বাংলাদেশ ৭০*, সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১৯ আফগানিস্তান ৮৪*, মোহাম্মদ নবী, মিরপুর, ২০১৯ সর্বোচ্চ জুটি বাংলাদেশ ৮৪, মুশফিকুর ও মাহমুদউল্লাহ, দেরাদুন, ২০১৮ আফগানিস্তান ৯৯, উসমান গনি ও হজরতউল্লাহ জাজাই মিরপুর, ২০২২ সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশ ১১, সাকিব আফগানিস্তান ১৭, রশিদ খান সেরা বোলিং বাংলাদেশ ৪/১০, নাসুম আহমেদ, মিরপুর, ২০২২ আফগানিস্তান ৪/১২, রশিদ দেরাদুন, ২০১৮ সবচেয়ে বেশি ক্যাচ বাংলাদেশ ৭, মাহমুদউল্লাহ আফগানিস্তান ৫, রশিদ সবচেয়ে বেশি ডিসমিসাল বাংলাদেশ:
আরও পড়ুন
তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ দাবি করেছেন। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার পর এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, "যুদ্ধ চলার মধ্যে কোনো দেশ ন্যাটো জোটে যোগ দিতে পারে না। কারণ এমনটি করা হলে এটা নিশ্চিত হবে যে আমরাও এ যুদ্ধের মধ্যে সম্পৃক্ত আছি। তখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ব।"মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটে ইউক্রেনের সম্ভাব্য প্রবেশের বিষয়টি এমন নয় যে তারা এই জোটে যোগ দিতে পারবে কিনা,:
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এডিট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এডিট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে অনেক সময় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে নানা ধরনের ভুল হয়। কখনও টাইপো, কখনও আবার শব্দ এদিক-সেদিক হয়ে গিয়ে ভুল বার্তা পৌঁছে যায়। আর তা থেকে তৈরি হয় অহেতুক ভুল বোঝাবুঝি। সেই সমস্যা থেকেই আপনাকে সুরাহা দিতে চলেছে জাস্ট একটা এডিট বাটন। অহেতুক ভুল বোঝাবুঝি বন্ধ করবে হোয়াটসঅ্যাপেরঅত্যন্ত জরুরি এই ফিচারএকবার এডিট বাটনে ক্লিক করলেই আপনার ভুল মেসেজ হয়ে যাবে ঠিক। হোয়াটসঅ্যাপ সম্প্রতি তার ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি একটি ফিচার নিয়ে হাজির হয়েছে। এযাবৎকালে হোয়াটসঅ্যাপের সবথেকে জরুরি ফিচার, যার মাধ্যমে আপনি চ্যাট এডিট করতে পারবেন। বিগত কয়েক মাসে হোয়াটসঅ্যাপ আপনার কাছে বেশ কিছু জরুরি ফিচার দিয়েছে। একাধিক ফোন থেকে হোয়াটসঅ্যাপে:
আরও পড়ুন
রায়পুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল স্মরণে দোয়া মাহফিল

রায়পুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল স্মরণে দোয়া মাহফিল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে লক্ষ্মীপুরের রায়পুরে কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তার কর্মের ওপর আলোচনা করা হয়েছে। পরে ওই মাদ্রাসাও এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার সময় দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রতিনিধি তাবারক হোসেন আজাদ এবং উপজেলা স্বজন সমাবেশের ব্যবস্থাপনায় রায়পুর শহরের পীর বাড়ীর মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা শামিম হোসেন  দোয়া পরিবেশন করেন। এ সময় প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, স্বজন সমাবেশের আহবায়ক প্রভাষক এমরান হোসেন খন্দকার, সদস্য:
আরও পড়ুন
টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বললেন সাকিব

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বললেন সাকিব

তামিমের অবসর নিয়ে গেল কয়েক দিনে বড় ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির আগের দিন গণমাধ্যমে সঙ্গে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে সরাসরি তামিমের অবসরগ্রহণ নিয়ে কোনো কথা না বললেও দলের পরিবেশ ও অবস্থা নিয়ে মুখ খুলেছেন টাইগার অলরাউন্ডার। তিনি বলেন, ‘আসলে দেখেন, বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি আমরা কখনো আনসেটল ছিলাম কিংবা এখন আছি। আমি মনে করি পরিবেশ সব সময় ভালো আছে।’ দলের সাফল্য ব্যর্থতার নিরিখে অনেকে ড্রেসিংরুমের পরিস্থিতি পরিমাপ করেন। তবে সাকিবের ভাষায়, আমার:
আরও পড়ুন
খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ৮ আগস্ট

খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ৮ আগস্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ আগামী ৮ আগস্ট ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামানের আদালতে মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। এরপর মামলায় প্রস্তুতি নেই জানিয়ে চার্জ শুনানির জন্য সময় আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শেষবারের মতো সময় মঞ্জুর করে আগামী ৮ আগস্ট চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আজরা জেয়া-ডোনাল্ড লু

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আজরা জেয়া-ডোনাল্ড লু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে আজরা জেয়া বলেন, ভিসা পলিসি হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রতিশ্রুতি আছে। সেই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.