শীর্ষ নিউজ

OPPO to Showcase Innovations in Mobile Graphics

OPPO to Showcase Innovations in Mobile Graphics

Today, OPPO showcased how it’s promoting the industry and empowering developers in mobile graphics and computer vision, including enhanced ray tracing, graphics rendering, and artificial intelligence at SIGGRAPH 2023. During the conference, visitors will have the chance to get their hands on the demos through leading devices such as OPPO Find X6 Pro, OnePlus 11, and OPPO Pad 2 to enjoy a smooth, realistic, and immersive visual experience. Refined PhysRay Engine Brings More to Mobile Ray Tracing OPPO has continuously worked with partners across the industry to drive forward the evolution of mobile ray tracing, and in 2021 it took:
আরও পড়ুন
সালথায় অটোভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত -১

সালথায় অটোভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত -১

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অটোভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মো. কুবাদ মিয়া (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কুবাদ মিয়া একই ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নকুলহাটি বাজার থেকে অটোভ্যান নিয়ে আসার পথে এবং অপরদিক থেকে ইজিবাইক বোয়ালিয়া বাজারে পৌঁছালে এসএম সিকদার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অটোভ্যান এবং ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যান চালক মো. কুবাদ মিয়া গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে ফরিদপুর:
আরও পড়ুন
কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। ১০ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ কমলনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান উপস্থিত সকলের বক্তব্য শুনে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, উপজেলা সহকারী (ভূমি)কমিশনার ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনর্চাজ মো: সোলাইমান,উপজেলা আওয়ামী লীগের:
আরও পড়ুন
২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবার আওতায় খুবি

২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবার আওতায় খুবি

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ক্রয়কৃত একটি অ্যাম্বুলেন্স। আজ ১০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১টায় ফিতা কেটে নতুন এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উপাচার্য এসময় অ্যাম্বুলেন্সটি পর্যবেক্ষণ করেন। এর আগে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে। এসময় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও একটি অপূর্ণতার জায়গা পূর্ণ হলো। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রে আগে দুইটি অ্যাম্বুলেন্স ছিলো, এখন নতুন একটি ক্রয়ের ফলে আরও একটি অ্যাম্বুলেন্স সংযুক্ত হলো। ফলে এখন থেকে ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা­। এই অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের সম্পদ,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি

লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি" এমন স্লোগান কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী ১০ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালী/ লক্ষ্মীপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা (নোয়াখালী) মোঃ ফরিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার,অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী বন সংরক্ষক (লক্ষ্মীপুর) ফিরোজ আলম চৌধুরী, সহকারী বন সংরক্ষক (নোয়াখালী) তারিকুর রহমান,রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকির হোসেন ভূইয়া আজাদ প্রমুখ। পরে:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে শিক্ষক নিয়োগের দাবীতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবিতে শিক্ষক নিয়োগের দাবীতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শিক্ষক নিয়োগের ব্যাপারে এখন পর্যন্ত কোন সমাধান না আসায় বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে অনশনে করছেন। পরে প্রক্টরের অনুরোধে আন্দোলনস্থল পরিবর্তন করে আজ বৃহষ্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অনশন-অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তিন বছর ধরে বিভাগের শিক্ষক সংকট ভুগছি,দুইজন শিক্ষক দিয়ে একটা বিভাগ চলছে। এতে আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগের জন্য উপাচার্য, শিক্ষক পরিষদ আবেদন করেলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাননি। তাই তারা তাদের:
আরও পড়ুন
একাদশে ভর্তিতে আবেদন শুরু

একাদশে ভর্তিতে আবেদন শুরু

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে। আবেদন অনলাইনে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবারও একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া চলবে লটারিতে। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। সম্প্রতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রনালয় প্রকাশিত নীতিমালায় এসব কথা বলা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় বলা হয়েছে, তিন ধাপে আবেদনপ্রক্রিয়ার মাধ্যমে ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবরে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। ভর্তির সময় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান

এক মাসেরও বেশি সময় আমেরিকায় থাকার পর আজ দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন তিনি। শাকিব খানের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দেশে দর্শকপ্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি। প্রিয়তমার মুক্তি উপলক্ষে আমেরিকায় যান শাকিব। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে প্রিয়তমা উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হোন। সে সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক রাকিব হোসেন সুমন ও রাসেল হোসেন অপুকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম আটকের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তবে কখন এবং কোথা থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। আটক সুমন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে ও অপু একই এলাকার রুহুল আমিনের ছেলে। সম্প্রতি দুজনে থানা ছাত্রলীগের পদ পেয়েছেন। থানায় চুরির অভিযোগকারী চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের মুন স্টিল ফার্নিচারের কারিগর মো. সাকিল। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে। অভিযোগ সূত্র জানায়, মঙ্গলবার (৮:
আরও পড়ুন
খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট

খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ০৯ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু এবং প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং চলতি দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রমে অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.