শীর্ষ নিউজ

মানতার ফেরিওয়ালা চরজব্বর ইউপি চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক

মানতার ফেরিওয়ালা চরজব্বর ইউপি চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুক এর ঐকান্তিক প্রচেষ্টায় পাঠ দানের অনুমতি পেয়েছে নবগঠিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ,৪৫০ টি আসন নিয়ে কলেজ টি যাত্রা শুরু করেন। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ কর্মের মাধ্যমে এগিয়ে যাচ্ছে অবহেলিত চরজব্বর ইউনিয়ন।
আরও পড়ুন
বেগমগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে মাথা গোজার ঠাঁই পেল আরো অর্ধশত পরিবার

বেগমগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে মাথা গোজার ঠাঁই পেল আরো অর্ধশত পরিবার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি: মুজিববর্ষে­ কেউ গৃহহীন থাকবেনা এ নির্দেশনা বাস্তবায়নে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নং আমান উল্যাহপুর ইউনিয়নের আইছাপাড়া মৌজার কাচিহাটা গ্রামে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প ভিডিও কনফারেসিং মাধ্যমে ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন। নতুন ঘর পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে এসব অসহায় ভূমিহীন-গৃহহীন মানুষেরা। এমন ঘর পেয়ে মহা খুশি তারা। বুধবার অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাইরুল আনম সেলিম,জেলা পরিষদ:
আরও পড়ুন
ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন। তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এই বিপর্যয় থেকে বেঁচে ফিরে এসে চারজন যাত্রী স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে জানান। আইভরি কোস্ট ও গিনি থেকে আসা বেঁচে যাওয়া এই চার অভিবাসনপ্রত্যাশী বুধবার লাম্পেদুসায় পৌঁছান বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বেঁচে ফেরা চার ব্যক্তি উদ্ধারকর্মীদের জানিয়েছেন, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন, পথে জলযানটি ডুবে যায়। যে জাহাজটিতে তারা উঠেছিলেন তাতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিল।:
আরও পড়ুন
সন্ধ্যায় গ্রামে যাচ্ছে ইবির সেরা বিতার্কিক নওরীনের লাশ

সন্ধ্যায় গ্রামে যাচ্ছে ইবির সেরা বিতার্কিক নওরীনের লাশ

ইবি সংবাদদাতা: ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধা। আজ বুধবার (০৯ জুলাই) বিকেলে নিহত নওরীনের লাশ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বিভাগের সভাপতি সাহিদা আখতার এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি তার পরিবার থেকে জানতে পারলাম, বিকেলে নওরীনের লাশ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার দিকে গ্রামে বাড়িতে তার লাশ পৌঁছাবে। সেখানেই তাকে দাফন করা হবে। তিনি আরও বলেন, নওরীনের মৃত্যু হয়েছে:
আরও পড়ুন
বিশ্বকাপ ট্রফি আজ যেভাবে দেখতে পারবেন সমর্থকরা

বিশ্বকাপ ট্রফি আজ যেভাবে দেখতে পারবেন সমর্থকরা

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এদিকে ক্রিকেট হোক বা ফুটবল সব ধরনের খেলাতেই বিশ্বকাপের আগে বিশ্ব ভ্রমণে বের হয় ট্রফি। তারই ধারাবাহিকতায় অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশে এসেছে এই ট্রফি। আজ ৯ আগস্ট বুধবার ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হবে ট্রফিটি। সেখানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা। যেখানে নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ট্রফির:
আরও পড়ুন
নতুন আইনের খসড়ায় বিতর্কিত ৪৩ ধারা

নতুন আইনের খসড়ায় বিতর্কিত ৪৩ ধারা

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও এর কিছু ধারার প্রয়োগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে বিতর্কিত ৪৩ ধারা। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাটি সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় প্রতিস্থাপিত হয়েছে। ফলে এটি ডিজিটাল আইনে যেভাবে প্রয়োগ হয়েছে, নতুন আইনেও একইভাবে প্রয়োগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন করা হয়। এদিকে মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যে পরিবর্তন আনা হয়েছে বলে শুনেছি, তা সত্য হলে আমি খুশি। জাতিসংঘের কর্মকর্তা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন:
আরও পড়ুন
নেপালে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরাা আটকেপড়াদের উদ্ধারকাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন সেই বাড়ির ছয় বাসিন্দা। পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে। যোগাযোগব্যবস্থা একদম খারাপ। তাই তাদের উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে। এদিকে বাগমতি, বিষ্ণুমতি ও সিন্ধুলি নদীর পানির উচ্চতা ছাড়িয়েছে বিপৎসীমা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের।  এরই মধ্যে নদীগুলোর পানি উপচে পড়ে কাঠমান্ডু উপত্যকায় দেখা:
আরও পড়ুন
ইবির সেরা বিতর্কিক ছিলেন নওরীন

ইবির সেরা বিতর্কিক ছিলেন নওরীন

ইবি সংবাদদাতা: ভবনের ছয় তলা ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত। মঙ্গলবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাভারের আশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নওরীন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। সেই সাথে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেরা বিতর্কিক। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার। তিনি জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত।:
আরও পড়ুন
নরসিংদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন

নরসিংদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন

মোঃ মোবারক হোসেনন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বাঙালির লড়াই সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ,আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নরসিংদী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের:
আরও পড়ুন
জাতীয় শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জাতীয় শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাব্বি,বশেমুরবিপ্রবি­: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ মাসব্যাপী পালনের অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা ১১.০০টায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সহযোগিতায় একাডেমিক ভবনের নিচতলায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.