শীর্ষ নিউজ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাতিল

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাতিল

প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে পরে জানানো হবে। আগে পঞ্চম শ্রেণির বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হতো। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হতো। ২০০৮ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা চালু হলে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে সরকার পিএসসি ও জেএসসি বাতিল করার পর গত:
আরও পড়ুন
কমলনগরে টিসিবির ৪১ বস্তা চাল জব্দ

কমলনগরে টিসিবির ৪১ বস্তা চাল জব্দ

কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে একটি দোকানঘর থেকে টিসিবির ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাশ উপজেলার করইতলা বাজারের ব্যবসায়ী শাহ আলমের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় দোকানটিও সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলার চরলরেন্স ইউনিয়নের ২৯‘শ টিসিবির কার্ডধারী ব্যক্তির মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তৈল বিতরণের দায়িত্ব পান দেশ ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। রবিবার বরাদ্দকৃত মালগুলো এনে করইতলা বাজারের ভাড়া করা একটি দোকানে মজুদ রাখেন। পরের দিন সোমবার সকালে কয়েকঘন্টা বিতরণ শেষে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। এসময় কার্ডধারী লোকজন এগিয়ে:
আরও পড়ুন
কমলনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

কমলনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোরশেদ আলম সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনি: মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ, শিক্ষা কর্মকতা জহিরুল ইসলাম, সমবায় অফিসার মো: হানিফ, তথ্য আপা শাহনাজ ইসলাম, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক পূমুখ। এসময় তথ্য আপা:
আরও পড়ুন
তজুমদ্দিনে  সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

তজুমদ্দিনে  সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিব­বর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর হস্তান্তর বিষয়ে তজুমদ্দিন উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ৯ আগষ্ট সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সারা দেশে উদ্বোধন করার পর ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনা উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলার ২টি ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) মোট ১শত ৬৭টি ঘর হস্তান্তর করবেন বলে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ জানান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম রেজা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, সাবেক সভাপতি:
আরও পড়ুন
তজুমদ্দিনে স্কুল মিল্ক ফিডিং কর্মসুচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

তজুমদ্দিনে স্কুল মিল্ক ফিডিং কর্মসুচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও প্রানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের( এল ডি ডি পির) বাস্তবায়নে স্কুল মিল্ক ফিডিং কর্মসুচির উদ্বোধন করা হয়। সোমবার সকাল ১১টায় উপজেলার উত্তর চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দুই বছর যাবত প্রতিদিন ২০০গ্রামের একটি করে ইউ এস টি মিল্ক এর পেকেট পাবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনীর মোট ১৮০ জন শিশু শিক্ষার্থী।এই কর্মসুচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিন যখন একটি করে দুধের পেকেট হাতে পাবে তখন স্কুলের উপস্থিতির হার ও বাড়বে এবং দুধের পুষ্টি গুণ বেশি থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা:
আরও পড়ুন
সাংবাদিকদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

সাংবাদিকদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন’ করে নতুন যেকরা হচ্ছে- ’সাইবার নিরাপত্তা আইন’ সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না। তবে থাকছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধুমাত্র জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হচ্ছে। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে। আইনমন্ত্রী বলেন, ‘২৯ ধারায় সাজা ছিল কারাদণ্ড। সেটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হচ্ছে। এখানে শুধু শাস্তি হবে জরিমানা। অনাদায়ে হয়:
আরও পড়ুন
১২ দফা দাবি নিয়ে সাংবাদ সম্মেলনে ইবি কর্মকর্তা সমিতি

১২ দফা দাবি নিয়ে সাংবাদ সম্মেলনে ইবি কর্মকর্তা সমিতি

ইবি সংবাদদাতা: কর্মকর্তা কর্মচারীদের চাকুরী হতে অবসরের বয়সসীমা ৬২ বছর না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্ভিস কণ্ডিশনের ৮(১) ধারা বাস্তবায়নসহ ১২ দফা দাবি নিয়ে সাংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির ‘ন্যায্য অধিকার বাস্তবায়ন’ কমিটি। সোমবার (০৭ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্যের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন তারা। সংবাদ সম্মেলনে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট স্বাক্ষরিত সংবাদ বিবৃতি পাঠ করেন ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম। এসময় ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, সাংবাদিক সমিতির সভাপতি:
আরও পড়ুন
নিজ হাতে ৩০ পারা কোরআন লিখলেন তাহসিন

নিজ হাতে ৩০ পারা কোরআন লিখলেন তাহসিন

ইসলামের প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতি ভালোবাসা থেকে পবিত্র কোরআন শরীফ হাতে লিখলেন চট্টগ্রাম সীতাকুণ্ডের মো. তাহসিন আলম (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। কোরআনের হাফেজ হওয়ার ইচ্ছা পূরণ না হলেও মাদ্রাসা পড়ুয়া তাহসিন নিজ হাতে ৩০ পারা কোরআন লেখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। স্বহস্তে লেখা কোরআন শরীফটি দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সর্বমোট ১১৪টি সূরা এবং ৬,৬৬৬ টি আয়াত সম্পূর্ণ হাতে লেখে লিপিবদ্ধ করেছেন তিনি। তাহসিন আলম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার রফিকুল আলমের ছেলে। এই কোরআন শরীফ লিখতে ৬ শত বেশি কাগজ ও অর্ধশত কলমসহ লেগেছে অন্যান্য উপকরণ। পড়ালেখা ও ঘরের:
আরও পড়ুন
কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা: সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার চর্চা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। রোববার (০৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতি। এসময় ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, সহ-সভাপতি রুমি নোমান, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান ও দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িমসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুবি উপাচার্য ব্যক্তিগত আক্রশ থেকেই ইকবাল:
আরও পড়ুন
সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশী নিহত

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি- সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের একটি পরিবারের দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও আরেক সন্তান। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোবারক হোসেন (৪৮), তার ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও মেয়ে মাহিয়া মাহি (১৪)। আহতরা হলেন মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)। এ ঘটনায় নিহত মোবারক হোসেনের বাড়ি ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরের বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধা মা অসুস্থ আলেয়া বেগম এ খবর জানার পর থেকেই বাকরুদ্ধ। জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) মোবারক হোসেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.