মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা এ নির্দেশনা বাস্তবায়নে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নং আমান উল্যাহপুর ইউনিয়নের আইছাপাড়া মৌজার কাচিহাটা গ্রামে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প ভিডিও কনফারেসিং মাধ্যমে ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন।
নতুন ঘর পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে এসব অসহায় ভূমিহীন-গৃহহীন মানুষেরা। এমন ঘর পেয়ে মহা খুশি তারা। বুধবার অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাইরুল আনম সেলিম,জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ।
