শীর্ষ নিউজ

অন্ধ কল্যান আই হসপিটালকে একটিভ ফাউন্ডেশনের  ১০ লক্ষ টাকা অনুদান

অন্ধ কল্যান আই হসপিটালকে একটিভ ফাউন্ডেশনের  ১০ লক্ষ টাকা অনুদান

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল কে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের আয়োজনে হলরুমে আনুষ্ঠানিক ভাবে একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ১০ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের:
আরও পড়ুন
তিনজনকে হাতকড়া পরিয়ে আটক, ‘অন্যায় করিনি, বিচারিক ক্ষমতাবলেই করেছি’: ইউএনও

তিনজনকে হাতকড়া পরিয়ে আটক, ‘অন্যায় করিনি, বিচারিক ক্ষমতাবলেই করেছি’: ইউএনও

বগুড়ায় দুই বৃদ্ধসহ তিনজনকে হাতকড়া পরিয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফিরোজা পারভীন। হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে সমালোচনার মুখে আজ শনিবার সংবাদ সম্মেলন করে ইউএনও ফিরোজা পারভীন দাবি করেন, ‘বৃদ্ধ কৃষক এবং তাঁর ছেলেসহ তিনজনকে হাতকড়া পরিয়ে কোনো অন্যায় করা হয়নি। যা করেছি, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতাবলেই করেছি। সরকারি কাজে বাধা প্রদান এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় তিনজনকে আটক করে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছিল। পরে মানবিক কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’ বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও ফিরোজা:
আরও পড়ুন
ভয় দেখিয়ে লাভ নেই: শেখ হাসিনা

ভয় দেখিয়ে লাভ নেই: শেখ হাসিনা

আন্দোলন, স্যাংশন, ভিসানীতি এগুলোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝে মাঝে জানি আন্দোলন-সংগ্রাম দেখে অনেকে একটু ঘাবড়ে যায়। তারপর স্যাংশন আসে। ভিসা, স্যাংশন ইত্যাদি ইত্যাদি। আমার স্পষ্ট কথা। এই মাটি আমাদের। কাজেই ভয় দেখিয়ে কোনও লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প (কাওলা-ফার্মগেট) অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। বিএনপিসহ বিরোধী দলের চলমান আন্দোলন এবং বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থানের:
আরও পড়ুন
নবীনদের বরণ করে নিল ইবির হিসাববিজ্ঞান বিভাগ

নবীনদের বরণ করে নিল ইবির হিসাববিজ্ঞান বিভাগ

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। তারা বিভাগটির ৩৭তম ব্যাচের শিক্ষার্থী। শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ২১৩নং কক্ষে এ আয়োজন করা হয়। এসময় বিভাগটির শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক আলোচনা করেন। একইসাথে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে প্রত্যেক নবীন শিক্ষার্থী তাদের পরিচয় প্রদান করেন। অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শিক্ষক:
আরও পড়ুন
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে বিল্ডিং নির্মানে কর্মরত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত ওই শ্রমিকের নাম মোঃ আনিছ শেখ(৩০)। সে গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের পুত্র। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৪র্থতলা বিশিষ্ট সম্প্রসারিত ভবনের কাজ চলছে। ওই ভবনে সকালে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চিৎকার দেয়। ওই সময় হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শ্রমিক ফরিদপুর কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের ছেলে । এ ঘটনায় সদরপুর থানার অফিসার ইনচার্জ:
আরও পড়ুন
লড়াইয়ে ফিরলো ভারত

লড়াইয়ে ফিরলো ভারত

চলছে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান বৃষ্টির কারণে আবারও বন্ধ। শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টির কারণে দুই দফায় খেলা বন্ধ থাকে। ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপের মুখে ধুঁকতে থাকে ভারত। ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে তারা। তবে হার্দিক পান্ডিয়া ও ইশান কিষানের ব্যাটে লড়াইয়ে ফেরে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও শিবমন গিল। ৪ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ২

ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে যুবলীগের সম্মেলনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে মহানগরীর বিভিন্ন সড়কের মধ্যভাগের রেলিং এবং লাইট পোস্টে সাটানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় যুবলীগ কর্মী আব্দুল কারিম বোয়ালিয়া মডেল থানায় বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের আসামি করে এজাহার দায়ের করেছেন। এদিকে, এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ ২ জনকে মহানগরীর মালোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পিয়ারুল হায়দার আবু (৪২) ও মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন (৪২)। মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল কারিম এজাহারে উল্লেখ করেন,:
আরও পড়ুন
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগ

ইবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। শনিবার (০২ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগটি। অনুষ্ঠানে বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। এসময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. মোস্তাক:
আরও পড়ুন
বাঁশখালীতে ডেঙ্গু বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বাঁশখালীতে ডেঙ্গু বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

জসিম তালুকদার, জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিণ শাখার কর্তৃক ডেঙ্গু বিষয়ক সাইন্টিফিক সেমিনার গত ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার সকাল ১০ ঘটিকায় চাম্বল ন্যাশনাল হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিণ শাখার সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দিদারুল হক সাকিব। বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক চিকিৎসক এস এন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মিনহাজুল হক,সহকারী অধ্যাপক আই এইচ টি, চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চিকিৎসক মুনির:
আরও পড়ুন
ইবির আইন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ইবির আইন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ২৩৭ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. সেলিম তোহা ও অধ্যাপক শাহজাহান মন্ডল। এছাড়াও বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভীন ও অধ্যাপক আঞ্জুমান আরা সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর প্রত্যেক নবীন শিক্ষার্থী তাদের পরিচয় প্রদান করেন। পরে বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.