মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল কে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের আয়োজনে হলরুমে আনুষ্ঠানিক ভাবে একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ১০ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
