১৬ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
ইবি সংবাদদাতা: ১৬ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মসূচি পালন করেন তারা। তবে আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা, সনদ ও নম্বর পত্র উত্তোলন সহ সকল জরুরি সেবা চলমান রেখেছেন কর্মকর্তারা। এর আগে, গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দাবি আদায়ে ২ঘন্টা করে কর্মবিরতি করেন কর্মকর্তারা। পরে ০৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘন্টা কর্মবিরতি অব্যাহত রাখেন তারা। এর পরেও তাদের দাবি মেনে নেওয়ায় শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মসূচি পালন করেন:
