শীর্ষ নিউজ

হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে বানিয়াচংয়ে শোডাউন

হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে বানিয়াচংয়ে শোডাউন

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ'র বানিয়াচং আগমন উপলক্ষে বিশাল শোডাউন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে নবনির্বাচিত জেলা যুবলীগের নেতৃবৃন্দ কে স্বাগত জানাতে বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুটকী ব্রিজ এলাকায় সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে যান। এ সময় জেলা নেতৃবৃন্দ পৌছালে তাদেরকে নিয়ে বানিয়াচংয়ের বিভিন্ন বাজার এলাকায় নিয়ে শোডাউন করা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় শোডাউন শেষে স্থানীয় বড়বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিল পরবর্তীতে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম:
আরও পড়ুন
শিক্ষা দিবস উপলক্ষে ইবি ছাত্র ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষা দিবস উপলক্ষে ইবি ছাত্র ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতা

ইবি সংবাদদাতা: ৬১তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ’র আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় সংগঠনটির দলীয় টেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ১ম পর্বে আয়োজন করা হয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার। এ পর্বে বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল ‘৬২ এর শিক্ষা আন্দোলনই ছিল মহান স্বাধীনতার পটভূমি’। উক্ত প্রস্তাবনার পক্ষে সরকারি দলে অংশগ্রহণ করেন নাজমুস সাকিব (প্রধানমন্ত্রী), ইয়াছিন আলী (মন্ত্রী) ও নাহিদ হাসান (সাংসদ)। অপরদিকে প্রস্তাবনার বিপক্ষে বিরোধী দলে সায়েম আহমেদ (বিরোধী দলীয় নেতা), আহমাদ গালিব (বিরোধী দলীয় উপনেতা) ও জিন্নাত মালিয়াত শীমা (বিরোধী দলীয় সাংসদ) অংশগ্রহণ করেন। বিতর্কে বিরোধীদল বিজয়ী হওয়ার গৌরব:
আরও পড়ুন
শহরের আদলেই তৈরি হচ্ছে গ্রাম- এমপি শাওন

শহরের আদলেই তৈরি হচ্ছে গ্রাম- এমপি শাওন

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: "সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে আদলেই তৈরি করছেন। তারই ধারাবাহিকতায় বিচ্ছিন্ন চরাঞ্চলে আজ বিদ্যুতের আলো জ্বলছে। গ্রামীণ জনপদে পাকা রাস্তা করে শহরের ভাবমূর্তি ফিরিয়ে এনেছেন। এক সময়ের অতি দরিদ্রের বাংলাদেশকে:
আরও পড়ুন
খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার তৃতীয় দিন অতিবাহিত

খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার তৃতীয় দিন অতিবাহিত

তানভীর হাসান তন্ময়: খুবি প্রতিনিধি: আজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার তৃতীয় দিন আজ। কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সময় সম্পর্কে সচেতন হতে হবে। সময়ের সাথে দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরও বেশি যত্নবান হওয়া দরকার। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। আর:
আরও পড়ুন
সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রুপান্তর করতে পারে: এমপি নয়ন

সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রুপান্তর করতে পারে: এমপি নয়ন

তারেক মাহমুদ লক্ষ্মীপুর :  সাংবাদিকতা একটি মহান পেশা।ঐক্যবদ্ধ সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রূপান্তর করতে পারে। সাংবাদিক যদি লিখনির মাধ্যমে সমাজের চিত্রগুলো তুলে ধরে, তাহলে ওই-সমাজের জনগণ সাংবাদিকদের শ্রদ্ধা ও সম্মান করে। আজ রোবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিত সভায় রোজ গার্ডেন হলে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের রায়পুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। তিনি আরও বলেন, লক্ষ্মীপুর জেলায় রাজনীতির একটি সম্প্রীতি রয়েছে।আওয়ামী লীগ এক জায়গায় অবস্থান নিলে বিএনপি আরেক জায়গায় অবস্থান নেয়।এখানে আওয়ামী লীগ-বিএনপি কখনো মুখোমুখি হয়নি।কয়েকদিন আগে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়েছে, পুলিশ মামলা করেছে। কিন্তু:
আরও পড়ুন
নেশার টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল স্বামী 

নেশার টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল স্বামী 

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার কহিনুর বেগম (২৬) নামের এক গৃহবধূর স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী। ১৫ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কহিনুর বেগম। তার দু’টি সন্তান রয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে স্বামী আমজাদ আলী। প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, আমজাদ হোসেন একজন নেশাখোর। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে তার স্ত্রীকে নির্যাতন করে। অনেক কষ্ট করে তার স্ত্রী সংসারের খরচ জোগাড় করত। উপজেলার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার রাতে আমজাদ তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা:
আরও পড়ুন
রায়পুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

রায়পুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: "সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে রায়পুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বেলুন উড়িয়ে এ মেলার শুভ সূচনা করেন। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার প্রতিটি ইউনিয়ন একটি করে স্টল দেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অফিস একটি, উপজেলা নির্বাহী কার্যালয় একটি, আইসিটি বিভাগের স্টলসহ ১৪টি স্টলে স্থানীয় সরকারের নানা সেবা জনসাধারণকে তাৎক্ষণিক প্রদান করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে:
আরও পড়ুন
এশিয়া কাপ ফাইনাল: শিরোপা ঘরে তুলল ভারত

এশিয়া কাপ ফাইনাল: শিরোপা ঘরে তুলল ভারত

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতল ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ১০ উইকেটের বিশাল জয় পায় বিরাট কোহলি ও রোহিত শর্মারা।  শিরোপা জিতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও পায় ভারত। চ্যাম্পিয়ন হয়ে ভারত পায় ২ লাখ ডলার। এই টাকা সাধারণত দলের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া শ্রীলংকা পায় ১ লাখ ডলার। এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশ ও পাকিস্তান পায় ৫১ লাখ টাকা করে। পঞ্চম স্থানাধিকারী আফগানিস্তান পেয়েছে ১০ লাখ টাকা। তবে প্রথমবার এশিয়া কাপ খেলতে এসে ষষ্ঠ দল হিসেবে শেষ করা নেপাল কোনো অর্থ পাবে না। প্রতিটি ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন:
আরও পড়ুন
সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

মোহাম্মদ সিরাজ ঝড়ে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা, যা তাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।   বিস্তারিত আসছে...
আরও পড়ুন
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০১ (সোনার তরী)-তে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি ছাড়ে ১০টা ১২ মিনিটে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.