শীর্ষ নিউজ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো। সম্প্রতি মুক্তির মেয়াদ বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (কারা অনুবিভাগ) মো. জিয়াউল হক প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না-এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও:
আরও পড়ুন
রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, গ্রেপ্তার-৩

রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, গ্রেপ্তার-৩

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যাত্রী সেজে চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরি দিয়ে আঘাত করায় রিপন হোসেন নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। রামগঞ্জ থানায় এ আয়োজন করা হয়। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন- রামগঞ্জের দরবেশপুর এলাকার মোক্তার হোসেন দেওয়ানের ছেলে আলভী দেওয়ান হৃদয়, নোয়াখালীর চাটখিলের মধ্য সোন্দরপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মো. সুজন ও নোয়াখালীর চরজব্বর থানার পশ্চিম চরজব্বর গ্রামের আলী:
আরও পড়ুন
রামগঞ্জে ৬ হাজার মুরগী মেরে পোল্ট্রি খামারের খাদ্য লুটপাট

রামগঞ্জে ৬ হাজার মুরগী মেরে পোল্ট্রি খামারের খাদ্য লুটপাট

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের অন্ধকারে দেলোয়ার হোসেন নামের এক পোল্ট্রি খামারীর ৬হাজার সোনালী জাতের মুরগী মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা খামারে থাকা বিপুল পরিমান খাদ্যের পাত্র ও ৫০ বস্তা খাদ্য লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৭সেপ্টেম্বর (রবিবার) গভীর রাতে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের মাইজ উদ্দিন মুন্সী বাড়ির সামনে দেলোয়ার পোল্ট্রি খামারে। খামারী দেলোয়ার একই গ্রামের বদর উদ্দিন পাটোয়ারী বাড়ির ওবায়েদুল্লা পাটোয়ারীর ছেলে। সৃষ্ট ঘটনায় সোমবার সকালে স্থানীয় গ্রামের লোকজন রাস্তার পাশে ৬হাজার মৃত মুরগী দেখে খামারী দেলোয়ারের কান্নায় এক হৃদয় বিধারক ঘটনার সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘটনায় খামারী দেলোয়ার হোসেন বাদী হয়ে:
আরও পড়ুন
কাদিরপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরনবী চেয়ারম্যানের স্মরণে শোক সভা ও দোয়া

কাদিরপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরনবী চেয়ারম্যানের স্মরণে শোক সভা ও দোয়া

 মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ কাদিরপুরের কৃতি সন্তান সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের ভিপি যুদ্ধাহত রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ঘাটলা সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি সাবেক কাদিরপুর ইউপি চেয়ারম্যান নূরনবী চেয়ারম্যান সাহেবের স্মরণে শোক সভা দোয়া ও মাহফিল ১৮ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়ায়খালী ৩ ( বেগমগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বক্তব্য রাখেন মরহুম নুরনবী চেয়ারম্যান এর ছোট ভাই ১৬ নং কাদিরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ত্যাগী নেতা জাবেদ উদ্দিন ( সুজন) বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা:
আরও পড়ুন
আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর জন্য: তানজিম সাকিব

আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর জন্য: তানজিম সাকিব

এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। আর তাই প্রত্যাশিতভাবেই সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার। তবে এর মধ্যেই তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে তোপের মুখে পড়েছেন। ২০ বছর বয়সী এই পেসারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। মাস খানেক আগে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, 'ক্রিকেট আমার পেশা। এখান থেকে আমি উপার্জন করি। কিন্তু আমার আসল জীবন হলো... আমি পরকালে যদি সফল হতে না পারি তাহলে আসলে আমি ব্যর্থই থেকে যাব। আমি নিজেকে:
আরও পড়ুন
সারা দেশে স্বাস্থ্য অধিদফতরের অভিযান কাল থেকে

সারা দেশে স্বাস্থ্য অধিদফতরের অভিযান কাল থেকে

আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশের হাসপাতালে আবারও অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য অধিদৃফতর। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি জানান, ডেঙ্গুর এই ক্রান্তিকালে আমরা এই অভিযান আরও জোরদার করবো। ব্রিফিংয়ে অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, আমরা আজ সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছি, প্রত্যেকটি হাসপাতালে র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। এই টিম যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থার রোগী, তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে। রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয় এবং এরকম কোনও রোগীকে ঢাকার দিকে যেন পাঠানো না হয়। তিনি আরও বলেন, সিভিল সার্জনদের বলা হয়েছে একটি:
আরও পড়ুন
নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় আজ সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।   গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। লন্ডনে চার ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের:
আরও পড়ুন
মাঠ প্রশাসনে রদবদল

মাঠ প্রশাসনে রদবদল

মাঠ প্রশাসনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. তবিবুর রহমানকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে খুলনায় পদায়ন করা হয়েছে। বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীর আদেশাধীন রামানন্দ পালকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফরিদপুর পদায়ন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সিলেট কার্যালয়ের উপপরিচালক মো. ফিরুজুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুর রহমানকে রাজশাহী, মো. শামীম মিঞাকে বরিশাল, মো. শাহরিয়ার হক, মো. কামাল:
আরও পড়ুন
এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক

এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক

শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।  রোববার শ্রীলংকায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকাকে ১৫.২ ওভারে ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত।অষ্টম শিরোপা জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, এটা একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল, বিশেষ করে ফাইনালে এসে এরকম খেলা। আমাদের পেস বোলাররা কঠোর পরিশ্রম করেছে, তাদের এভাবে জ্বলে উঠতে দেখে আমি খুবই আনন্দিত। ফাইনাল ম্যাচে এমন পারফরম্যান্স হবে আমি কখনো ভাবিনি। ভারতীয় অধিনায়ক আরও বলেন, আমরা এই সিরিজে যথাসাধ্য চেষ্টা করেছি। এই শিরোপা জয় বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুতে চাপে পড়ে যাওয়ার:
আরও পড়ুন
সদরপুরে ইজিবাইক চালককে হত্যা, যুবক গ্রেপ্তার

সদরপুরে ইজিবাইক চালককে হত্যা, যুবক গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে একটি সরিষার ক্ষেতে শ্বাসরোধ করে ইজিবাইক চালক শাহজাহান বেপারী হত্যার ঘটনায় মো. জসিম মোল্লা (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তার জসিম মোল্লা সদরপুরের গিয়াসউদ্দিন বেপারীকান্দী গ্রামের আ. সালাম মোল্লার ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুরের শিমুলতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জসিমকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এ মামলার আরও দুই আসামি মো. আজিজুল মুন্সী (৩২) ও মো. হৃদয় মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ফরিদপুরের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.