শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : নিজাম হাজারী
ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী ক্ষমতা আছেন বলেই বরাদ্দ এনে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। কোথাও কোন বিশৃঙ্খলা হচ্ছে না। ফেনীর লালপোল ফ্লাইওভারসহ অন্যান্য যেসকল উন্নয়ন কর্মকাণ্ড আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে। সোমবার (২ অক্টোবর) ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফেনী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নারীর ক্ষমতায়নে স্কুলের নারী শিক্ষার্থী, অনগ্রসর নারী ও কৃষকদের মাঝে উপহার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ছাত্রীদের যাতায়াত সুবিধার্থে বাইসাইকেল, অনগ্রসর নারীদের কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন ও প্রান্তিক:
