শীর্ষ নিউজ

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে কর্নপুর গজারি বনের ভেতর থেকে গতকাল রবিবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচেগলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা গভীর গজারি বনের ভেতর শিয়ালে খাওয়া মরদেহটি দেখতে পায়। অপহৃত স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রুমান ব্যাপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। স্থানীয় বাসিন্দা রিকশাচালক ফালান মিয়া বলেন, ‘শ্রীপুর গোসিঙ্গা পাকা সড়ক দিয়ে যাতায়াত করার সময় পচা দুর্গন্ধ পাওয়া যেত। আমরা কয়েকজন বিষয়টি স্থানীয় আরও কয়েকজনকে জানাই। স্থানীয়রা তখন গভীর জঙ্গলে গিয়ে শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে:
আরও পড়ুন
মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই নামে যে মানুষটির পরিচয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিaনি ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে অহিংসাকে ব্রত করে তিনি যে অবদান রেখেছেন, তার প্রতিদানে ভারতবাসী তাকে 'জাতির জনক' আখ্যা দিয়েছে। তবে সবচেয়ে বেশি পরিচিতি তিনি 'বাপু' বা 'বাপুজি' নামে। এই 'বাপু' শব্দটির অর্থ পিতা। সেই অর্থে পুরো জাতি তাকেই পিতার সম্মান দিয়েছে। আজ ভারতবাসীর জাতির জনক গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী। দিনটি ভারতবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে। মহাত্মা গান্ধী যখন জন্মেছিলেন তখন সমগ্র ভারতবর্ষ পার করছিল এক ক্লান্তিকাল। পরাধীন দেশ, পরাধীন জাতি,:
আরও পড়ুন
সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরুর মধ্য দিয়ে প্রশিক্ষণের মহাযজ্ঞ শুরু করেছে ইসি; চলবে ২ নভেম্বর পর্যন্ত। মাসব্যাপী ৪১টি ব্যাচের মাধ্যমে ৪৯২ জন ইউএনও এবং ৫২২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি। এ প্রশিক্ষণে নির্বাচনী আইন-কানুনের পাশাপাশি অনলাইন মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী অ্যাপের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদ নির্বাচন সামনে রেখে ৭ অক্টোবর নির্বাচন কমিশনের আঞ্চলিক ও জেলা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করবে কমিশন। ডিসি-এসপিদের প্রশিক্ষণ হতে পারে ১৪-১৫ অক্টোবর। এ ছাড়া চলছে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৩ হাজার ২০০ প্রশিক্ষক তৈরির:
আরও পড়ুন
নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত ভার্সনের সাংবাদিক ছাড়া অন্য কেউ মোবাইলে লাইভ সম্প্রচার করতে পারবে না। জাতীয় সম্প্রচার নীতিমালা বিরোধী কোন কাজ কাউকে করতে দেয়া হবেনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য নষ্ট করতে কোন ধরণের ষড়যন্ত্র বা গুজব বরদাস্ত করা হবেনা। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়েজেলা প্রশাসকের মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নিরাপদ এবং উৎসবমুখর হয় সে লক্ষে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে। তিনি বলেন, যে কোন:
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই মো. সাইফুল আলম মৃধা (৬০) নিহত হয়েছেন। উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়িতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। রোববার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদি হয়ে ৯ জনের নামে রায়পুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০), দেলোয়ার হোসেন মৃধা (৪৫), আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেন (৩০)। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।:
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা শেখানো হবে। রোববার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের নতুন বাজারে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়। এদিকে রোববার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। ওইসময় কয়েকজন প্রতিবন্ধীকে ‘লাঠি’ উপহার দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্্জন দাশ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ:
আরও পড়ুন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। বলা হয়েছে, তাকে বিদেশে যেতে হলে জেলে গিয়ে পরে আদালতে আবেদন করতে হবে। বিস্তারিত আসছে....।
আরও পড়ুন
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও জন্য শুরু আবার কারও হতে পারে শেষ খেলা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশিও। যেমন সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের হতে পারে শেষ বিশ্বকাপ। এ তালিকায় আছেন আরও অনেকে।  চার বছর পর পর বিশ্বকাপ। এবার যারা খেলছেন পরবর্তী আসরে তারা খেলতে পারবেন কিনা সে আলোচনা অবান্তর। ইনজুরি, বাদ পড়া কিংবা অন্য কোনো সমস্যা থাকতেই পারে। এই যেমন তামিম ইকবাল। কে ভেবেছিল তিনি এ বিশ্বকাপ খেলতে পারবেন না? ফলে তামিম:
আরও পড়ুন
শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল (শাটডাউন) হওয়া থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র। এ চুক্তি না হলে দেশটির লাখো সরকারি কর্মচারীকে বিনাবেতনে ছুটিতে পাঠাতে হতো। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের সরকার ও বিরোধী দলের আইন-প্রণেতারা আগামী ৪৫ দিনের জন্য অস্থায়ী বাজেট বা স্টপগ্যাপ বিল মঞ্জুর করেছে। বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্র শাটডাউনের মুখে পড়ার আশঙ্কা ছিল। এতে করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো আংশিকভাবে বন্ধ হয়ে যেতো। ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা ছিল। চুক্তি হওয়ায় এত বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। শনিবার (৩০ সেপ্টেম্বর) কংগ্রেসের হাউস অব:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৫ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.