শীর্ষ নিউজ

রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে সোহানা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার, (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাহারপাড়া গ্রামের নানার বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু সোহানা পার্শ্ববর্তী লক্ষিধরপাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে। জানা যায়, গত কিছুদিন আগে শিশুটির মা জান্নাত আক্তার সোহানাকে নিয়ে সাহারপাড়া বাবার বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার, সকালে মেয়েকে নিয়ে মা জান্নাত শশুর বাড়িতে চলে যাওয়ার কথা। কিন্তু শিশু সোহানা ঘুম থেকে উঠে বাহিরে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে পড়ে গিয়ে মারা যান। শিশু সোহানাকে তার বাবার বাড়ির লক্ষিধরপাড়া গ্রামের পাটোয়ারী বাড়িতে:
আরও পড়ুন
রায়পুরে ভাইকে হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রায়পুরে ভাইকে হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাইফুল আলম মৃধা (৬০) হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) বিকেলে তাঁকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আসামিকে নিয়ে রায়পুর ফিরছেন বলেও জানান। এর আগে শনিবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসার জন্য যাওয়ার পথে মারা যান আহত মো. সাইফুল আলম মৃধা। ওইদিন বিকেলে জমি নিয়ে বিরোধে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা ও তাঁর লোকজনের হামলায় তিনি গুরুতর আহত হন বলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের:
আরও পড়ুন
বাংলাদেশকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড

বাংলাদেশকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের গৌহাটিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিতে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে বাংলাদেশ। পরে ৭৭ বল হাতে রেখেই জয় পায় ইংলিশরা। সোমবার গুয়াহাটিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অভিজ্ঞ কেউই সুবিধা করতে পারেননি। যেখানে সর্বোচ্চ ৭৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। বৃষ্টি আইনে ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৯৭ রানের। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৪ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ইনিংসের প্রথম বল পায়ের ওপর করেছিলেন মুস্তাফিজুর রহমান। সেটা লেগ বাইয়ে বাউন্ডারি হয়। এমন বাজে শুরুর পর দ্রুতই ফিরে এসেছেন এই পেসার। ওভারের:
আরও পড়ুন
বিদেশি বিনিয়োগ আসছে শেয়ারবাজারে : শিবলী রুবাইয়াত

বিদেশি বিনিয়োগ আসছে শেয়ারবাজারে : শিবলী রুবাইয়াত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, শত শত কোটি টাকার বিদেশি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। দুই-তিন মাস পর থেকে বাংলাদেশে বিনিয়োগ শুরু হবে। অনেক বিনিয়োগকারী নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে কোন সরকার আসবে তা দেখে-শুনে বিনিয়োগ করবেন শেয়ারবাজারে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হচ্ছে। শিবলী রুবাইয়াত বলেন, বিনিয়োগ এখন বাংলাদেশের জন্য:
আরও পড়ুন
শূন্য দুই আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে যেদিন

শূন্য দুই আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে যেদিন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আব্দুস সাত্তার ভূঞা ও লক্ষ্মীপুর-৩ আসনের এম শাহজাহান কামালের মৃত্যুতে দুটি আসন শূন্য ঘোষণা করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আসন দুটিতে উপনির্বাচন হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক হবে। সেখান থেকে এই দুই আসনে উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এদিকে আজ সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আসন দুটি শূন্য হওয়া কথা জানানো হয়েছে। ব্রাহ্মবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এ কে এম শাহজাহান কামাল রাজধানীর:
আরও পড়ুন
রায়পুরে বয়স্কদের জন্য সন্ধ্যা কালীন শিক্ষা কার্যক্রম সাঁঝবাতি উদ্বোধন

রায়পুরে বয়স্কদের জন্য সন্ধ্যা কালীন শিক্ষা কার্যক্রম সাঁঝবাতি উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে উদ্বোধন করা হয়েছে নিরক্ষরতা দূরীকরণের লক্ষে সন্ধ্যা কালীন শিক্ষা কার্যক্রম সাঁঝবাতি। রোববার রাতে রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজারে প্রবীনদের স্বাক্ষরতার হার বাড়ানোর লক্ষ্যে ও শিক্ষার হার বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের উদ্যোগে উপজেলা প্রশাসনের পরিচালনা ও ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের সহযোগিতা উদ্বোধন করা হয় সন্ধ্যাকালীন এই শিক্ষা কার্যক্রম "সাঁঝবাতি" স্কুলটি। ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল্লাহ দুলাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্‌জন:
আরও পড়ুন
রায়পুরে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

রায়পুরে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও অনজন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন নোমান, ইউপি চেয়ারম্যান নুরে আলম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব দেবনাথ, সাংবাদিক শংকর মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম মজুমদার প্রমুখ।
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৯৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকাতে ৬০৭ জন এবং সারা দেশে এক হাজার ৯৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারা দেশে মোট দুই হাজার ৬৫৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬০০ জন এবং সারা:
আরও পড়ুন
খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় সরকার: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় সরকার: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় সরকার হত্যা করতে চায়’। আজ সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এসব কথা বলেন। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক সমাবেশের এই আয়োজন করে কৃষক দল। মির্জা ফখরুল বলেন, ‘তারা যে কথাগুলো বলছেন, সেটার উদ্দেশ্য একটাই তারা আসলে কাপুরুষ-ভীতু। কারণ, তারা তো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না’। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায়:
আরও পড়ুন
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : নিজাম হাজারী

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : নিজাম হাজারী

ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী ক্ষমতা আছেন বলেই বরাদ্দ এনে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। কোথাও কোন বিশৃঙ্খলা হচ্ছে না। ফেনীর লালপোল ফ্লাইওভারসহ অন্যান্য যেসকল উন্নয়ন কর্মকাণ্ড আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে।   সোমবার (২ অক্টোবর) ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফেনী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নারীর ক্ষমতায়নে স্কুলের নারী শিক্ষার্থী, অনগ্রসর নারী ও কৃষকদের মাঝে উপহার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ছাত্রীদের যাতায়াত সুবিধার্থে বাইসাইকেল, অনগ্রসর নারীদের কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন ও প্রান্তিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.