শীর্ষ নিউজ

নোয়াখালী পৌর মেয়র সোহেলের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

নোয়াখালী পৌর মেয়র সোহেলের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী পৌর এলাকার ১৩০ টি জামে মসজিদের ইমাম ,মুয়াজ্জিন ,মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক এবং , হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিষ্ঠানের প্রতিনিধি গণের সমন্বয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি সমাবেশ করছে নোয়াখালী পৌর পিতা মেয়র সহিদ উল্যাহ খান ( সোহেল)।
আরও পড়ুন
আজও এমপিওভুক্ত হয়নি মালেক উকিল ডিগ্রি কলেজ

আজও এমপিওভুক্ত হয়নি মালেক উকিল ডিগ্রি কলেজ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে আজ ও এমপিওভুক্ত হয়নি আব্দুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজ। অর্থাৎ সরকারি অনুদান প্রাপ্ত হয়নি। কলেজ অধ্যক্ষ মোঃ এনামুল হক জানান শিক্ষক বৃন্দ ২০০৫ সাল হতে মানবেতর জীবনযাপন করে আসছে। নোয়াখালী সদরে বাধের হাটে প্রয়াত আব্দুল মালেক উকিলের জন্মস্থানে। ১৯৭৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা জাতীয় নেতা সাবেক স্পিকার প্রয়াত আবদুল মালেক উকিল কলেজটির প্রতিষ্ঠাতা। বিভিন্ন সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনে দুঃখ প্রকাশ করে। কলেজটি জাতীয় করণে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানিয়েছে এলাকাবাসী ও সুশীল সমাজ।
আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির আল্লাহু আকবর, ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, ‘ফ্রী প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’, ‘বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন’:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিন ও দিবস পালিত

লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিন ও দিবস পালিত

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: "শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়" এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে নানা আয়োজনে আজ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জম্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা ও পুস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অতিরিক্ত:
আরও পড়ুন
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন দায়িত্বে শাকিল-জিসান

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন দায়িত্বে শাকিল-জিসান

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী মো: জুবায়ের ইসলাম জিসান। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো: সিফাতুল ইসলাম এবং মোঃ রাইয়ান কবীর, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও বিজন কুমার রায় , সংগঠনিক সম্পাদক দেবাশীষ অধিকারী, অর্থ সম্পাদক রুকাইয়া বিনতে সুজাউদ্দিন, দপ্তর সম্পাদক তানজিম তালহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহিব্বুল্লাহ , মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবিদ হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ দাস শুভ্র, আন্তর্জাতিক:
আরও পড়ুন
নোয়াখালীতে সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

নোয়াখালীতে সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং জাতীয় নেতা মরহুম আব্দুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সদরের বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রী / অনার্স কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য মরহুম আবদুল মালেক উকিলের ভাতিজা নোয়াখালী জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি সদর সুবর্ণচর আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন,বাধেরহাট ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ এনামুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন লিপি ও নূর:
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৯

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের, আর ঢাকার বাইরে ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ জনে। এছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৯ জন নতুন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্‌ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত:
আরও পড়ুন
খালেদা জিয়া নারীর সব অধিকার বাতিল করেছিলেন : প্রধানমন্ত্রী

খালেদা জিয়া নারীর সব অধিকার বাতিল করেছিলেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রচেষ্টা সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। ১৯৯৬ সালে সরকার গঠন করে আমরা নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। খালেদা জিয়া ক্ষমতায় আসার পরই সেখানে নারীর যে অধিকারের কথা ছিল সব বাতিল করে দিয়েছিলেন। কারণ, তিনি জামায়াতে ইসলামকে নিয়ে সরকার গঠন করেছিলেন। ফলে তাদের ২০ দলীয় জোট নারীদের অধিকার বন্ধ করে দিয়েছিল। এরপর আওয়ামী লীগ পুনরায় ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আবারও আমরা নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছি। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা পৌনে ১টায় রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধনের পর গণভবনে আয়োজিত এক সভায় তিনি এ:
আরও পড়ুন
প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন আজ

প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন আজ

সবার জীবনেই প্রেম আসে। কিন্তু প্রেম করে সবাই সফল হয় না। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সংখ্যাই বেশি। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা। এ যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা। তার চেয়ে বরং প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়? অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় দ্বিতীয়টি নেই। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রেখে লাভ। তার চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে সুখি হওয়াই উত্তম। আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র এই দিবসটির। প্রাক্তনকে ক্ষমা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.