শীর্ষ নিউজ

রাজধানীতে ত্রিমুখী সংর্ঘষে আহত ৪১ পুলিশ সদস্য হাসপাতালে

রাজধানীতে ত্রিমুখী সংর্ঘষে আহত ৪১ পুলিশ সদস্য হাসপাতালে

রাজধানীতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংর্ঘষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহত অবস্থায় ১৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকা ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংর্ঘষের ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে সমাবেশ চলে, অন্যদিকে চলছিল সংঘর্ষ। নয়াপল্টনের সমাবেশকে:
আরও পড়ুন
আমরা উন্নয়ন করি আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী

আমরা উন্নয়ন করি আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়ন করি আর বিএনপি দেশ ধ্বংস করে। আমাকেও বিএনপি হত্যার ষড়যন্ত্র করেছিল। বিএনপির হাতে দেশ, দেশের মানুষ ও দেশের সম্পদ কিছুই নিরাপদ নয়। প্রধানমন্ত্রী আজ শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এর আগে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দেওয়ায় মানুষ উন্নয়নে সুফল পাচ্ছে। আমরা দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। আমরাই দেশের মানুষের হাতে হাতে মোবাইল:
আরও পড়ুন
রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিকেল ৩টা ১৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন লাগার সংবাদ পাই। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যাচ্ছে। আগুন লেগেছে নাকি কেউ আগুন লাগিয়েছে– সে তথ্য আমাদের কাছে নেই।
আরও পড়ুন
আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ডাক দেয় দলটি। এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সমাবেশ চলাকালে হঠাৎ করেই দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। এর ফলে মঞ্চ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। একসময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।
আরও পড়ুন
নৌকা যখনই সরকারে এসেছে, দেশ-মানুষের উন্নয়ন করেছে : প্রধানমন্ত্রী

নৌকা যখনই সরকারে এসেছে, দেশ-মানুষের উন্নয়ন করেছে : প্রধানমন্ত্রী

নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে গড়ে তুলছি। আমি আপনাদের কাছে একটা উপহার নিয়ে এসেছি। এ প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত ছিলেন, দিনরাত পরিশ্রম করেছেন, সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও ১১টি প্রকল্প আপনাদের জন্য উপহার হিসেবে উদ্বোধন করে দিলাম। আজকের এ উন্নয়ন সম্ভব হয়েছে গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বলে। নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে। তিনি বলেন, আমি তো সবই:
আরও পড়ুন
শাকিবের প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমার শুটিং শুরু

শাকিবের প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমার শুটিং শুরু

গতকাল থেকে শুরু হয়েছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শুটিং। ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে প্রথম দিনের শুটিংয়ে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান দেশের চলচ্চিত্র তারকা শাকিব খান ও বলিউড তারকা সোনাল চৌহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন নির্মাতা। শুটিং মনিটরে এই জুটির একটি ছবি শেয়ার করে দর্শকের সঙ্গে তার অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে বরাবরের মতো লুকেই ধরা দিয়েছেন শাকিব খান। পরে আছেন ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি যার দিকে, তিনি সোনাল চৌহান; পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ। একটি ছোট ঘরে হচ্ছে শুটিং। যা দেখে ধারণা:
আরও পড়ুন
‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় বিএনপির এ মহাসমাবেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসমাবেশ আজ আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন:
আরও পড়ুন
দাম বাড়ার আশঙ্কা, কৃষিপণ্যের আগাম বাণিজ্য বন্ধই থাকবে ভারতে

দাম বাড়ার আশঙ্কা, কৃষিপণ্যের আগাম বাণিজ্য বন্ধই থাকবে ভারতে

খাদ্য মূল্যস্ফীতির রাশ টানতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশের বাজারে নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের আগাম বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ পর্যন্ত তা বহাল থাকবে। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) ২০২১ সালে বছরব্যাপী গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের আগাম বাণিজ্য বন্ধের আদেশ দেয়। ২০০৩ সালে আগাম বাণিজ্যের অনুমোদন দেওয়ার পর ২০২১ সালে তা বন্ধের আদেশ দেওয়াকে নাটকীয় ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ২০২১ সালে আগাম বাণিজ্য বন্ধের আদেশের মেয়াদ গত বছর বাড়ানো হয়। তখন ২০২৩ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছিল। গতকাল শুক্রবার এক নোটিসে:
আরও পড়ুন
গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

নাটোরে হালিমা খাতুন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন জেলার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকার খোকন মণ্ডলের মেয়ে। হালিমা তেলকুপি ফোরকানিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়িতে হালিমাকে একা রেখে তার বাবা-মা তাদের বড় মেয়ের বাড়িতে যান। পরে সন্ধ্যায় বাড়িতে এসে হালিমাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হালিমার ঘরের তীরের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন।:
আরও পড়ুন
সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছে বিএনপি। এসময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩০ অক্টোবর দলটির পক্ষ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করবেন। দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.