শীর্ষ নিউজ

কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ হয়েছে। ১৫ থেকে ২০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আজ বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে:
আরও পড়ুন
৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী, দিলেন টোল

৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী, দিলেন টোল

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন সরকারপ্রধান। জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে তিন মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোলে দেন সরকারপ্রধান। টোল কালেক্টর ঝুমুর আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে রশিদ দিলে হাত তুলে তা দেখান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে:
আরও পড়ুন
বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বহুল প্রত্যাশিত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম যোগাযোগ পথ টানেলের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে নদীর তলদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম সড়ক টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে নগরের পতেঙ্গা প্রান্তে সুইচ টিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। টানেলের প্রবেশমুখের ডান পাশে এই নামফলক স্থাপন করা হয়। একই ধরনের নামফলক স্থাপন করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেলের টোল প্লাজা এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলের খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। নির্মাণকাজ শুরুর প্রায় সাড়ে চার বছর পর টানেলের উদ্বোধন করা হলো। আজ উদ্বোধন হলেও গাড়ি চলাচল:
আরও পড়ুন
নিউজিল্যান্ড শিবিরে তাণ্ডব চালাচ্ছে অজিরা

নিউজিল্যান্ড শিবিরে তাণ্ডব চালাচ্ছে অজিরা

বিশ্বকাপের মঞ্চে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম যে  ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ব্যাট হাতে নেমেই শুরু থেকে চড়াও হতে থাকেন ওয়ার্নার ও হেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। মাঠের চারদিকে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ম্যাচের সপ্তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন ওয়ার্নার। ফিফটির পর আরও চড়াও হয়ে উঠেছে তার ব্যাট। অন্যপ্রান্তে টর্নেডো বইয়ে ফিফটি তুলে নিয়েছেন হেডও।:
আরও পড়ুন
বিশ্বকাপ: আজ মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস

বিশ্বকাপ: আজ মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ বাংলাদেশের। টানা চার হারে দল বিপর্যস্ত। এমন অবস্থায় সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। গতকাল টাইগার ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মিডিয়ার মুখোমুখিতে ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেন, ‘সেমিফাইনাল খেলার বিষয়টি কাগজে-কলমে হয়তো নেই। তবে এখনো চার ম্যাচ বাকি। সেমিফাইনালে খেলতে হলে সব ম্যাচ জিততে হবে। তখন রান রেটের হিসাবনিকাশ থাকবে। অবশ্য আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। সেদিকের বিবেচনায় আমরা এখন শুধু নেদারল্যান্ডস ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের কাছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ট্রিকি মনে হচ্ছে।’ ১০ দলের বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হারিয়েছে:
আরও পড়ুন
বঙ্গবন্ধু টানেলের দ্বার খুলছে আজ

বঙ্গবন্ধু টানেলের দ্বার খুলছে আজ

দেশের উন্নয়ন খাতে আজ থেকে নতুন সংযোজন হচ্ছে বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলের দ্বার খুলবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন। তিনি পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে সকাল ১১টায় আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটি ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী চট্টগ্রামে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং:
আরও পড়ুন
কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা বলেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়। গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েক শ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল,:
আরও পড়ুন
চারদিনে ১৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে: রিজভী

চারদিনে ১৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে: রিজভী

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে গত চারদিনে এক হাজার ৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত (শুক্রবার) ৬৬০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা হয়েছে ২২টি। গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে আহত হয়েছেন দুই হাজার ১১০ জনের বেশি নেতাকর্মী, মামলা হয়েছে ৪২২টি, আসামি করা হয়েছে ২৮ হাজার ৮৯০ জনকে, গ্রেফতার হয়েছেন চার হাজার ৩৫০ জন।   এই সময়ে ১৫ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড:
আরও পড়ুন
দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

দেশের দুই রাজনৈতিক দল বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার একদিনের জন্য দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টা থেকে স্ট্যান্ডবাই রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন
যেসব আমলে মহানবী (সা.)-এর সঙ্গে জান্নাতে থাকা যাবে

যেসব আমলে মহানবী (সা.)-এর সঙ্গে জান্নাতে থাকা যাবে

মহানবী (সা.)-এর সান্নিধ্য সব সময় সৌভাগ্যের ও প্রার্থিত। মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া তাঁর সান্নিধ্যের সৌরভ লাভ করা সম্ভব নয়। পার্থিব জীবনে মহানবী (সা.)-এর সান্নিধ্য লাভ করা এখন আর সম্ভব নয়, তবে মুমিন চাইলে পরকালে তাঁর সঙ্গী হতে পারে। আর তা সম্ভব হবে নির্ধারিত কিছু আমলের মাধ্যমে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো— যারা নবীজি (সা.)-এর সঙ্গী হবে ১. যারা নবীজিকে ভালোবাসবে : যারা পার্থিব জীবনে মহানবী (সা.)-কে ভালোবাসবে তারাই জান্নাতে তাঁর সঙ্গী হবে। আনাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-কে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোনো কিছু জোগাড়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.