জন্মদিনে শচীনকে ছুঁলেন কোহলি
ক্যারিয়ারের শুরুর দিকে বিরাট কোহলির ব্যাটিং দেখেই বলা হচ্ছিল, এই ছেলেটাই হতে যাচ্ছেন পরের শচীন টেন্ডুলকার। এই শচীনের পাশে দাঁড়িয়েই ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন তরুণ কোহলি। পেয়েছেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ। বেলায় বেলায় অনেক দিন পার হয়েছে। কোহলি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। আর নিজের ৩৫তম জন্মদিনে তো নিজেকে ক্রিকেট ইতিহাসেরই অংশ করে ফেলেছেন বিরাট কোহলি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরির মালিক হয়েছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান কোহলির অপেক্ষার প্রহর বাড়িয়েছে কেবল। কিন্তু সেই অপেক্ষা হয়ত ভাল কিছুই জন্যই। নয়ত নিজের জন্মদিনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির:
