লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি
পানি উন্নয়ন বোর্ড ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতভর বৃষ্টি হয়েছে। এতে দুই থেকে তিন ফুটের বেশি পানি বৃদ্ধি পেয়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় এখনও পানিবন্দি রয়েছে সাড়ে ৭ লাখ মানুষ। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। বিশেষ করে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ। রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ির পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে:
