যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়েছে। এর আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়। দুপুর আড়াইটা পর্যন্ত বৈঠকটি চলবে বলে জানা গেছে। গত ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। গত ৮ আগস্ট:
