রাজনীতি

যুক্তরাষ্ট্রে কমিটি গঠনের দাবি বিএনপি নেতা-কর্মীদের

যুক্তরাষ্ট্রে কমিটি গঠনের দাবি বিএনপি নেতা-কর্মীদের

১৩ বছর ধরে কমিটি নেই যুক্তরাষ্ট্র বিএনপির। এ নিয়ে হাই কমান্ড থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কমিটির কোনো খবর নেই। অধিকন্তু লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অতি সম্প্রতি বাংলাদেশি অধ্যুষিত স্টেট ও সিটিসমূহে বিএনপির কমিটির অনুমোদন দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা হতে আগ্রহীরা ক্ষুব্ধচিত্তে ৩০ অক্টোবর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে মতবিনিময় সভায় মিলিত হন। শতাধিক ক্ষুব্ধ নেতা-কর্মীর এ সমাবেশে সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ এবং যৌথভাবে সঞ্চালনা করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি:
আরও পড়ুন
রামগঞ্জে ১০বছর পর বিএনপি’র কমিটি গঠন

রামগঞ্জে ১০বছর পর বিএনপি’র কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রায় ১০ বছর পর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বিএনপি ও ৭ বছর পর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ন আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত রামগঞ্জ উপজেলা ৬১ ও পৌরসভায় ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন। সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদকে উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপিকে সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুজ্জামানকে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়াকে সদস্য:
আরও পড়ুন
কমলনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন

কমলনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন

  নিজস্ব সংবাদঃ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে। গত ২৯ অক্টোবর( শনিবার) লক্ষ্মীপুর জেলা বিএনপি’র দলীয় প্যাডে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও জেলা বিএনপি’র আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু'র স্বাক্ষরে আহবায়ক গোলাম কাদের, যুগ্ম-আহবায়ক এম দিদার হোসেন, মোঃ নুরুল হুদা চৌধুরীকে সদস্য সচিবসহ ৫৫ সদস্যর কমলনগর উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। নতুন আহবায়ক কমিটির সকল সদস্যদের উদেশ্য জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কমলনগর উপজেলার সকল ইউনিটের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে সাংগঠনকে গতিশীল করার আহবান জানান।
আরও পড়ুন
আজ ঢাকা জেলা আ.লীগের সম্মেলন

আজ ঢাকা জেলা আ.লীগের সম্মেলন

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ  শনিবার (২৯ অক্টোবর)। রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ-এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতা-কর্মীদের মধ্যে। এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
আরও পড়ুন
রংপুরে বিএনপির গণসমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

রংপুরে বিএনপির গণসমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে আজ দুপুর ২টায়। এই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা রাতেই এসে মাঠে অবস্থান নিয়েছে। অনেকেই রংপুর নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়, স্কুল মাঠ, ক্লাব মাঠে অবস্থান নিয়েছে। এই সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সমাবেশস্থলের চারপাশে সিসি ক্যামেরা রয়েছে এবং সিটি করপোরেশনের আওতায় থাকা সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী। সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি জেলা পুলিশও রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ও নগরীর:
আরও পড়ুন
ফরিদপুরের বিভাগীয় গনসমাবেশ সফলের লক্ষ্যে চরভদ্রাসনে বিএনপি’র প্রস্তুতি সভা

ফরিদপুরের বিভাগীয় গনসমাবেশ সফলের লক্ষ্যে চরভদ্রাসনে বিএনপি’র প্রস্তুতি সভা

ফরিদপুর প্রতিনিধি - আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপি’র বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষে চরভদ্রাসনে প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮অক্টোবর) বিকেল সারে ৫টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র প্রায়ত সভাপতি মরহুম মোতাজ্জেল হোসেন মৃধার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোতাজ্জেল হোসেন মৃধার রুহের মাগফেরাত কামানায় দোয়া ও মোনাজাত করা হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু,জেলা বিএনপি’র আহŸবায়ক সৈয়দ মুদাররেস আলী ইসা,সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,যুগ্ম আহŸবায়ক আফজাল:
আরও পড়ুন
জনগণের আস্থা রয়েছে, এবারও আওয়ামী লীগকেই ভোট দেবে : প্রধানমন্ত্রী

জনগণের আস্থা রয়েছে, এবারও আওয়ামী লীগকেই ভোট দেবে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা রয়েছে, এজন্য তারা টানা তিনবার ভোট দিয়ে দলটিকে ক্ষমতায় বসিয়েছে। আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে বলে মনে করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের ওপরে মানুষের আস্থা রয়েছে বলেই ৩ বার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, অর্থ লুটপাটকারী জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।’
আরও পড়ুন
খুলনায় বিএনপির সমাবেশ জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ!

খুলনায় বিএনপির সমাবেশ জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ!

বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে। চট্টগ্রাম ও ময়মনসিংহের পর আজ শনিবার খুলনায় গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দুপুর ২টায় শহরের সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সামনে রেখে গতকাল শুক্রবার সকাল থেকে খুলনায় শুরু হয়েছে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট। তবে দলটির সমর্থকরা ওসব পাত্তা না দিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে। বেশির ভাগ নেতা–কর্মী ট্রেনে ও ট্রলারে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতা–কর্মীরা সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা, পাটি পেতে ঘুমিয়েছেন। সকালেও অনেকেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন:
আরও পড়ুন
আজ  সারাদেশ বিক্ষোভ করবে বিএনপি

আজ সারাদেশ বিক্ষোভ করবে বিএনপি

খুলনা বিভাগ ব্যতীত আজ সকল মহানগর ও জেলায় বিক্ষোভ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল । এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ১৭ অক্টোবর বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়েছে, সভায় আওয়ামী লীগের নেতাকর্মী ওপুলিশের হামলা, মিথ্যা মামলা, গ্রেফতারের প্রতিবাদ এবং বন্দিদের মুক্তির দাবিতে আগামী ২০ অক্টোবর খুলনা বিভাগ ব্যতীত সকল মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন
চট্টগ্রামে সমাবেশের পর উজ্জীবিত বিএনপি

চট্টগ্রামে সমাবেশের পর উজ্জীবিত বিএনপি

সরকার হটানোর আন্দোলনের ‘খুঁটি’ গেড়ে রাজনীতির মাঠে অনড় বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় ১৬টি সমাবেশের মধ্যে দিয়ে প্রথম দফার আন্দোলন শেষে বিরোধী দলটি বর্তমানে বিভাগীয় কর্মসূচি পালনে ব্যস্ত। এরই অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রামে সমাবেশও করেছে তারা। যার মধ্য দিয়ে নেতাকর্মীরাও উজ্জীবিত হচ্ছেন। এর জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের সমাবেশে নেতাকর্মীদের ঢল। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ছাড়াও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের নয় বিভাগেই এমন সমাবেশ ঘোষণা করছে বিএনপি। যা চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.