রাজনীতি

সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন এ কর্মসূচি দিলো দলটি।সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপিরসারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির মহাসমাবেশে হামলা, বাড়ি বাড়ি তল্লাশি, নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দিয়েছে দলটি। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই অবরোধের ডাক দেওয়া হয়। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির-জামায়াতের হরতাল পালিত, ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন

রামগঞ্জে বিএনপির-জামায়াতের হরতাল পালিত, ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি ও জামায়াতের ডাকে ঢাকা মহানগরে হরতাল চললেও রামগঞ্জ থেকে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম বা চৌমুহুনী ও নোয়াখালীগামী বাস কাউন্টার ছিলো বন্ধ। ছেড়ে যায়নি কোন গণপরিবহন। বেলা বাড়ার সাথে সাথে ব্যাটারী ও সিএনজি চালিত অটোরিক্সার পাশাপাশি, পিকআপ ও মালবাহী পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ ও চৌমুহুনী-মাইজদিগামী বাস এবং সিএনজি বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েন মারাত্মক দূর্ভোগে। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরের নেতৃত্বে শনিবার রাতে হরতাল বিরোধী একটি মিছিলের আয়োজন করা হলেও আজ রবিবার বেলা ২টা পর্যন্ত হরতালের পক্ষে বিপক্ষে উপজেলা শহরে বিএনপি বা আওয়ামীলীগের কারো কোন:
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি সংবাদদাতা: বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার হয়ে পূনরায় টেন্টে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ ও নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। শনিবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পুর উত্তর তেমুহনী হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্বদেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। মিছিলে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে, আওয়ামী লীগের এই মিছিল থেকে বাজার এলাকায় বিএনপির বেশ কিছু ব্যানার-ফেস্টুন ভাংচুরের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, শনিবার ঢাকার নয়া পল্টনে আয়োজিত মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর:
আরও পড়ুন
আমরা উন্নয়ন করি আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী

আমরা উন্নয়ন করি আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়ন করি আর বিএনপি দেশ ধ্বংস করে। আমাকেও বিএনপি হত্যার ষড়যন্ত্র করেছিল। বিএনপির হাতে দেশ, দেশের মানুষ ও দেশের সম্পদ কিছুই নিরাপদ নয়। প্রধানমন্ত্রী আজ শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এর আগে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দেওয়ায় মানুষ উন্নয়নে সুফল পাচ্ছে। আমরা দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। আমরাই দেশের মানুষের হাতে হাতে মোবাইল:
আরও পড়ুন
আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ডাক দেয় দলটি। এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সমাবেশ চলাকালে হঠাৎ করেই দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। এর ফলে মঞ্চ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। একসময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।
আরও পড়ুন
নৌকা যখনই সরকারে এসেছে, দেশ-মানুষের উন্নয়ন করেছে : প্রধানমন্ত্রী

নৌকা যখনই সরকারে এসেছে, দেশ-মানুষের উন্নয়ন করেছে : প্রধানমন্ত্রী

নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে গড়ে তুলছি। আমি আপনাদের কাছে একটা উপহার নিয়ে এসেছি। এ প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত ছিলেন, দিনরাত পরিশ্রম করেছেন, সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও ১১টি প্রকল্প আপনাদের জন্য উপহার হিসেবে উদ্বোধন করে দিলাম। আজকের এ উন্নয়ন সম্ভব হয়েছে গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বলে। নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে। তিনি বলেন, আমি তো সবই:
আরও পড়ুন
‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় বিএনপির এ মহাসমাবেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসমাবেশ আজ আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন:
আরও পড়ুন
সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছে বিএনপি। এসময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩০ অক্টোবর দলটির পক্ষ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করবেন। দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে:
আরও পড়ুন
চারদিনে ১৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে: রিজভী

চারদিনে ১৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে: রিজভী

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে গত চারদিনে এক হাজার ৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত (শুক্রবার) ৬৬০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা হয়েছে ২২টি। গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে আহত হয়েছেন দুই হাজার ১১০ জনের বেশি নেতাকর্মী, মামলা হয়েছে ৪২২টি, আসামি করা হয়েছে ২৮ হাজার ৮৯০ জনকে, গ্রেফতার হয়েছেন চার হাজার ৩৫০ জন।   এই সময়ে ১৫ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.