জাতীয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বড় নিয়োগ, পদ ১৯০

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বড় নিয়োগ, পদ ১৯০

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১০ম গ্রেডে ১৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী বি/আর পদসংখ্যা: ১২৮ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী ই/এম পদসংখ্যা: ৬২ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://mes.teletalk.com.bd/) ফরম পূরণের:
আরও পড়ুন
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ-২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (নভেম্বর ১৪) রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে, সোমবার জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকু যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন। তাদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, লিশটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ,:
আরও পড়ুন
বিনা মূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ-অভ্যুত্থানে আহতরা

বিনা মূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ-অভ্যুত্থানে আহতরা

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি জানান, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন তারা বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায় পড়ে আছেন। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে।’আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি। এর আগে বুধবার অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলানগরে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত আড়াইটায় স্বাস্থ্য-তথ্যসহ চার উপদেষ্টা:
আরও পড়ুন
জাতীয় নির্বাচন কবে জানালেন ড. ইউনূস

জাতীয় নির্বাচন কবে জানালেন ড. ইউনূস

সংস্কার গতির ওপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচনব্যবস্থাসহ রাষ্ট্রের ‍গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, সংস্কারকাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচনীবিধি কেমন হবে, এসব খুব দ্রুত শেষ করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারে আছি। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। প্রধান:
আরও পড়ুন
কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে বিকেল ৩টার মধ্যে কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার (১১ নভেম্বর) কপ২৯ সম্মেলন শুরু হয়েছে। অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে এখন বাকুতে রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাকুতে কপ২৯-এর উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন। প্রাপ্ত এক বার্তা অনুযায়ী, ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের  আহবায়ক কমিটি গঠন

কমলনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মোখলেছুর রহমান ধনু, রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের সাংগঠনিক নিষ্ক্রিয়তা,স্বেচ্ছাচারী ও হঠকারিতার কারণে প্রেসক্লাবের চলতি (২০২৪-২০২৬) কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য একযোগে অনাস্থা জ্ঞাপন করেছেন। রবিবার সন্ধ্যায় (১০ নভেম্বর) প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় পরবর্তী কার্য-নির্বাহী কমিটি গঠন পর্যন্ত সদ্য সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছাকালিমুল্লাহকে আহবায়ক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক আমানত উল্লাহকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এম এহসান রিয়াজ এবং সদস্য পদে যথাক্রমে সময়ের আলো:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে গুডনেইবারস বাংলাদেশ বন্যা কবলিত এলাকা রামগতি-কমলনগরে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মাঈন উদ্দিন মাইনুল গুড নেইবারস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর। জাপান প্লাটফর্ম এর অর্থায়নে রামগতি-কমলনগরে দশ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরন করেন। ৯ নভেম্বর সকাল ১১টায় রামগতি উপজেলা আজাদ নগরে উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রে এক হাজার পঞ্চাশ জনের মাঝে খাদ্য সহায়তা ও চারশ জনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে । বিশেষ অতিথি হিসেবে:
আরও পড়ুন
সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩ অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, অবশ্যই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত সেদিকেই যাব। আল্টিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া, নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। এ সপ্তাহে এই আইন বাতিল হচ্ছে বলে কিছুদিন আগেই:
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রদান উপদেষ্টার ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করছেন। শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত:
আরও পড়ুন
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯ নির্দেশনা

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯ নির্দেশনা

পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সতর্কতা অবলম্বনে নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালক (ডিজি), অথোরিটির চেয়ারম্যান, বিভাগীয় কমিশনারদের কাছে ইতোমধ্যে এসব নির্দেশনা পাঠানো হয়েছে। বিশেষ করে সচিবসহ দপ্তর-সংস্থার প্রধান এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কয়েকটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান স্বাক্ষরিত নির্দেশনার মধ্যে রয়েছে-কোন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে, অনুষ্ঠানের পেছনে কারা আছে-এ বিষয়ে পরিষ্কার ধারণা নিতে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শ নিতে হবে। কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বা সংস্থার পূর্ব ইতিহাস সম্পর্কে খবর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.