জাতীয়

গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে। এর আগে প্রিজন ভ্যানে করে ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে— সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম,:
আরও পড়ুন
তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু। রাজধানীতে বর্তমানে সবমিলিয়ে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। এর বড় একটি অংশ হলো ব্যাটারিচালিত। এ ছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রাজধানীর অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। বিশেষ করে:
আরও পড়ুন
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালত এ রায় দেন। এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে এ রায় দেন আদালত। এদিকে গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, রাত ১১টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। আগামীকাল:
আরও পড়ুন
৪৬তম বিসিএসের ফল ফের প্রকাশের সিদ্ধান্ত

৪৬তম বিসিএসের ফল ফের প্রকাশের সিদ্ধান্ত

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮জন বিজ্ঞ সদস্য বিশিষ্ট কমিশনের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৬তম বি.সি.এস. এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০,৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
আরও পড়ুন
আমেরিকান স্কাউটসের কমিটি মেম্বার হলেন বাংলাদেশের আবুল কাশেম

আমেরিকান স্কাউটসের কমিটি মেম্বার হলেন বাংলাদেশের আবুল কাশেম

আমেরিকান স্কাউটসে সুযোগ করে নিলেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত আবুল কাশেম রাকিব। তার বাড়ি লক্ষ্মীপুর পৌর শহরের ১১নং ওয়ার্ডের আটিয়াতলিতে, তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক। তথ্যটি নিশ্চিত করে আবুল কাশেম রাকিব বলেন, এখানকার প্রক্রিয়াটি বেশ জটিল। আমেরিকান স্কাউটসে যুক্ত হতে হলে অনেক ধাপ অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে অতীতের কাজের খুব নিখুঁত ভেরিফিকেশন করা হয়। প্রক্রিয়া সম্পন্ন হবার পর আমাকে আমেরিকান স্কাউটসের জর্জিয়া স্টেটের আটলান্টায় যুক্ত করা হয়। আবুল কাশেম রাকিব ২০১৮ সালে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান। রোভারিংয়ের সাথে যুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমেরিকার:
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বা আরও কম হতে পারে

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বা আরও কম হতে পারে

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে। এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাকে তিনি এ সাক্ষাৎকার দেন। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে, সে বিষয়ে ড. ইউনূসের কোনো ভাবনা আছে কি না, সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘না। আমার মাথায় এমন কিছু নেই।’ অন্তর্বর্তী সরকারের সময় সীমা কী হতে পারে, সে বিষয়ে জানতে চাইলে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার পাঁচ:
আরও পড়ুন
মুক্তিযোদ্ধা কোটায় ৪৩ হাজার চাকরি, তালিকা হচ্ছে

মুক্তিযোদ্ধা কোটায় ৪৩ হাজার চাকরি, তালিকা হচ্ছে

সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন ৪৩ হাজার ৩৪৮ কর্মকর্তা-কর্মচারী। কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই-বাছাই করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মুক্তিযোদ্ধা কোটায় কারা সরকারি চাকরি বাগিয়েছেন তা জনগণকে জানাতে শিগগিরই এই তালিকা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাঁদের মধ্যে কেউ ‘ভুয়া সনদে’ চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপসে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ রাখা হবে। জাল সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের খুঁজে বের করতেই এ তালিকা করা হচ্ছে বলে সূত্র বলছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী কালের কণ্ঠকে বলেছেন, ‘আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি। ৪০ হাজারের বেশি নামের তালিকা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন। যাচাই:
আরও পড়ুন
ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে: আসিফ নজরুল

ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে AFAD-এর অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু গুমের বিরুদ্ধে আইন করায় আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের। গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করছে সরকার।
আরও পড়ুন
সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা, অভিযোগ জানানোর আহ্বান

সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা, অভিযোগ জানানোর আহ্বান

কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার সত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ড করছে বলে নজরে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর। বিষয়টি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই এমন প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার সত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার:
আরও পড়ুন
আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না

আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না

‘৫০০ টাকা নিয়ে বাজারে গেলে দু’মুঠো শাক, অন্য কিছু কিনতেই শেষ। মানুষ অধৈর্য হয়ে গেছে।’ দামের আগুনে বাজার কীভাবে জ্বলছে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের এক খেদোক্তিতেই পরিষ্কার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও কম যাননি। গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে আমিও চাপে আছি।’ খোদ সরকারের উপদেষ্টা পর্যায় থেকে ঊর্ধ্বমুখী বাজারদরের এমন ‘স্বীকৃতি’ প্রমাণ করে দেয়, পরিস্থিতি কতটা বেসামাল। সদাই করতে থলে হাতে বাজারে ঢুকে যোগ-বিয়োগ মেলাতে পারছেন না ক্রেতা। বেশির ভাগ মানুষের রোজগার স্থির থাকলেও খরচাপাতি যেন দৌড়াচ্ছে! দামের ঝাঁজে অনেক ক্রেতা বাজারফর্দে নিয়মিত চালাচ্ছেন কাঁচি। সাশ্রয়ী দামে পণ্য কিনতে টিসিবি ও খাদ্য অধিদপ্তরের ট্রাকের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.