নরসিংদীর শিবপুরে রিকশা চালকের মরদেহ উদ্ধার
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে এক কিশোর রিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর মিলন মিয়া (১৪) নীলফামারীর ডিমলা উপজেলার নাওতারা এলাকার মোরশিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নীলফামারী এলাকার আরও কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি মেসে ভাড়া থেকে রিকশা চালাত সে। মিলন মিয়ার সঙ্গে একই মেসে থাকা রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই বছর ধরে নরসিংদী শহরে রিকশা চালাত মিলন। অভাবের সংসারে কিছুদিন নরসিংদীতে এসে:
