আজ দিল্লির পথে প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। প্রায় তিন বছর পর ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সরকারপ্রধান। সফরকালে ৬ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা প্রাধান্য পাবে। ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।সফরকালে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। সফরে দুই দেশের মধ্যে:
