জাতীয়

এশিয়া কাপের  ফাইনালে ভারত

এশিয়া কাপের ফাইনালে ভারত

নারীদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে হারমানপ্রীত কৌরের দল নির্ধারিত ২০ ওভারে প্রথমবারের মতো ফাইনালে উঠা থাইল্যান্ডকে ১৪৯ রানের লক্ষ্য দেয়। বড় এ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রান সংগ্রহ করে থাই মেয়েরা। আর তাতেই ৭৪ রানের বড় জয়ে ফাইনালে উঠেছে ভারত। বিস্তারিত আসছে...  
আরও পড়ুন
রোববার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতির

রোববার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতির

অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। মূল ভবনের ভেতরের লনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন
অবশেষে বাড়ছে না বিদ্যুতের দাম

অবশেষে বাড়ছে না বিদ্যুতের দাম

বিদ্যুতের পাইকারি দাম অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল। বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রস্তাবিত দাম বৃদ্ধির ওপর গণশুনানির প্রেক্ষিতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত ১৮ মে কোম্পানিগুলোর পাইকারি পর্যায়ে বিদ্যুতের প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি আইন অনুযায়ী গণশুনানির পর ৯০ কর্মদিবসের মধ্যে আদেশ দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আজ ফলাফল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সদস্য মকবুল-ই ইলাহী, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, বিইআরসি সচিব খলিলুর রহমান প্রমুখ। এর:
আরও পড়ুন
সোনাইমুড়ী কাশিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পুর্ন 

সোনাইমুড়ী কাশিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পুর্ন 

মোঃ বদিউজ্জামান  ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার  সোনাইমুড়ী থানার ৪নং বারগাঁও ইউনিয়নে ঐতিহ্যবাহী কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন ১২ অক্টোবর সম্পুর্ন  হয়েছে,  সারা দিন ব্যাপি বিপুল  উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে । বিদ্যালয়ের সভাপতি দেশের খ্যাতনামা তমা গ্রুপের কর্ণধার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আতাউর রহমান ভুঁইয়া মানিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন সম্পুর্ন  হয়েছে, নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনঅর রশিদ, স্হানীয় বারগাঁও ইউপি চেয়ারম্যান ত্যাগী আ-লীগ নেতা সামছুল আলম বিএসসি উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুট বল ফেডারেশন:
আরও পড়ুন
রামগঞ্জে কৃষকলীগ নেতার উপর হামলা

রামগঞ্জে কৃষকলীগ নেতার উপর হামলা

আবৃ তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় উপজেলার উত্তর চন্ডিপুর বকশি বাজারে। স্থানীয় লোকজন গুরুতর আহত মেম্বারকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নং চন্ডিপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার তছলিম মোল্লা রামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার সময় চন্ডিপুর বকসী বাজার নামক স্থানে এলে:
আরও পড়ুন
রায়পুরে গৃহবধূ নিখোঁজ, মায়ের জিডি

রায়পুরে গৃহবধূ নিখোঁজ, মায়ের জিডি

প্রদীপ কুমার রায়ঃ লক্ষ্মীপুরের রায়পুরে স্মৃতি আক্তার (২১) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চরমোহনা গ্রামের আমির উদ্দিন ঢালি বাড়ির প্রবাসী মোঃ রফিকের মেয়ে। গত রবিবার দুপুরে বাবার বাড়ি থেকে স্বামী ফখরুল ইসলাম টিটুর (২৫) রাখালিয়া গ্রামস্থ নুরুল ইসলাম পিয়ন বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। ওই ঘটনায় বুধবার (১২ অক্টোবর) সকালে রায়পুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন স্মৃতির মা মাহিনুর (৪৩)। মাহিনুর বলেন,  বুধবার মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। গত রোববার দুপুরে সে স্বামী ও শশুরের জন্য দুপুরের খাবার নিয়ে রওয়ানা দেয়। কিন্তু দীর্ঘ সময়েও না পৌঁছায় জামাতা টিটু আমাকে ফোন দিয়ে মেয়ের না যাওয়ার কারণ জানতে চায়।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১৭ বছরের কিশোরী 

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১৭ বছরের কিশোরী 

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব মাগুড়ি গোপালপুর গ্রামে বসত ঘরে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে কিশোরী আনিকা সুলতানা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। #বিস্তারিত আসছে.....
আরও পড়ুন
আবারো বাড়ছে বিদ্যুতের দাম, ঘোষণা বৃহস্পতিবার

আবারো বাড়ছে বিদ্যুতের দাম, ঘোষণা বৃহস্পতিবার

ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ বজলুর রহমান বলেন, 'কমিশন আজ আলোচনা শেষে বৃহস্পতিবার বিদ্যুতের নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।' বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এজন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে। এর আগে বিইআরসি সূত্র জানায়, তারা একটি সিদ্ধান্ত চূড়ান্ত করে এনেছেন। তবে সরকারের কিছু নীতি-সিদ্ধান্তের বিষয়:
আরও পড়ুন
বিয়ের ১০ বছর পর প্রসব একসঙ্গে ৪ সন্তান

বিয়ের ১০ বছর পর প্রসব একসঙ্গে ৪ সন্তান

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর এক সঙ্গে ৪ সন্তান প্রসব করেন রিপা বেগম (২৩) নামের এক প্রসূতি। সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে নবজাতকগুলো প্রসব করেন তিনি। গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। নবজাতক গুলোর মধ্যে ১ ছেলে ও বাকী ৩ মেয়ে। বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘এই প্রসূতির আগে এক শিশু প্রসবের সময়ই মারা যায়। এরপর প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। এরমাঝে গর্ভবতী অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল।:
আরও পড়ুন
যারা আল্লাহর ভয়ে কাঁদে, তাদের সম্পর্কে নবীজি যা বলেন

যারা আল্লাহর ভয়ে কাঁদে, তাদের সম্পর্কে নবীজি যা বলেন

আল্লাহর ভয়ে নির্গত চোখের পানির মূল্য আল্লাহর নিকট অনেক বেশি। হাদিসে এসছে, ‘আল্লাহর নিকট দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে অধিক প্রিয় অন্য কিছু নেই। এক. আল্লাহর ভয়ে নিঃসৃত অশ্রুফোঁটা। দুই. আল্লাহর রাস্তায় নির্গত রক্তের ফোঁটা।’ (তিরমিজি : ১৬৬৯) যার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয়, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর জাহান্নামে যাওয়া এমন অসম্ভব, যেমন দোহনকৃত দুধ পুনরায় ওলানে ফিরে যাওয়া অসম্ভব। আর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া কখনও একত্রিত হবে না।’ (তিরমিজি : ১৬৩৩) অন্য হাদিসে , ইবনে আব্বাস (রা.) বলেন, আমি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.