জাতীয়

সেবা নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গণশুনানি

সেবা নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গণশুনানি

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (১৬ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, ব‍্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, উৎপাদনকারী, বিনিয়োগকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব‍্যবসায়ী, ভোক্তা, সংশ্লিষ্ট সমিতি, চেম্বারগুলোর অংশগ্রহণে এই গণশুনানি হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অধিদফতরের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়েছে, গণশুনানিতে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদান নিয়ে শুনানি হবে। ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করার প্রত্যয়ে শুরু হওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিত্যপণ্যের দাম:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৪১

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১৫ অক্টোবর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮৭ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫০ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আরও পড়ুন
বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোঃ বায়েজিদ

বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোঃ বায়েজিদ

হবিগঞ্জ প্রতিনিধিঃ  বানিয়াচং উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ বায়েজিদ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বানিয়াচং উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ বায়েজিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে সমাজ বিজ্ঞান বিষয়ে ১ ম শ্রেণীতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন। মোঃ বায়েজিদ ৩৪ তম বিসিএস (নন ক্যাডার-২০১৭) হতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।  মোঃ বায়েজিদ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরি ও আইএলসি ল্যাবরেটরি'র কো-অর্ডিনেটর হিসেবে ও দায়িত্ব পালন করছেন। এছাড়া:
আরও পড়ুন
নরসিংদীতে হত্যা মামলার সাক্ষী ছোড়া গুলিতে আহত

নরসিংদীতে হত্যা মামলার সাক্ষী ছোড়া গুলিতে আহত

মোঃ মোবারক হোসেন , নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আসামিদের ছোড়া গুলিতে এক সাক্ষী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এ ঘটনাটি ঘটে। আহত সজিব মিয়া (৩০) নরসিংদী সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি শিবপুরের আলোচিত আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। আহতের স্বজনেরা জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া হত্যা মামলার প্রধান আসামি টিটু, আসামি মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দৌড়ে পালাতে থাকলে গুলি ছুড়ে তারা চলে:
আরও পড়ুন
বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন। তিনি জানান, উপজেলার পাটপাশা-বালিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে অবহিত করা হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা। এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি:
আরও পড়ুন
তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 ভোলা প্রতিনিধি: “দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য তজুমদ্দিন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিপিপি"র বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে থেকে শুরু করে শশীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সেলিম মিয়া,সিপিপি উপজেলা কর্মকর্তা মাজহারুল হক, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।
আরও পড়ুন
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক সাত

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক সাত

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, ক্যামেরা, পাঁচটি মোবাইলফোন বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে। আটকরা হলেন- রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মাদরাসার অধ্যক্ষের কাছে আটকরা জানান, তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে:
আরও পড়ুন
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য, জেলের কারাদণ্ড

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য, জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রদিনিধি - ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরায় এক জন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৩(ঘ) ধারা এবং ৪ধারা লংঘন করার দায়ে ৫(১) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করে সকালে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। সাজা প্রাপ্ত আসামী চরনাছিরপুর ইউনিয়নের হাফেজ কান্দি গ্রামের মৃত মোকসেদ ফকিরের পুত্র বাবলু ফকির(৫২)। অভিযান চলাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল:
আরও পড়ুন
রাস্তাঘাটের দুরবস্থা: জনসাধারণের চরম ভোগান্তি 

রাস্তাঘাটের দুরবস্থা: জনসাধারণের চরম ভোগান্তি 

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারী, রাজিবপুর টু ঢাকা মহাসড়কের দিকে তাকালেই বোঝা যায় বর্তমান রাস্তাঘাটের কি বেহাল দশা। রাস্তাটির  দুরবস্থার কারণে যাত্রীরা নাজেহাল হচ্ছে প্রতিনিয়ত। সড়কটি বর্তমান ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে সীমাহীন ভোগান্তি নিয়ে। রাস্তাটি মেরামতের জন্য দীর্ঘসময় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রৌমারী রাজিবপুর -ঢাকার রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকলেও তা সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আসেনি। রাস্তা ভাঙাচোরা কারণে  রৌমারী থেকে ঢাকা যেতে অন্তত দ্বিগুণ সময় লাগে পৌঁছাতে। এতে ঘর থেকে সময় ধরে বেরুলে নির্ধারিত সময়ে গন্তব্যেস্থলে পৌঁছানো হয়ে পড়ে অসম্ভব। ভাঙাচোরা এবং অপ্রশস্ত রাস্তার কারণে অধিকাংশ সময়ে যানজটে কবলে পড়তে হয়। প্রচন্ড:
আরও পড়ুন
উন্নত দেশগুলোর অনেক প্রতিশ্রুতি পাই কিন্তু বাস্তবতা ভিন্ন:  প্রধানমন্ত্রী

উন্নত দেশগুলোর অনেক প্রতিশ্রুতি পাই কিন্তু বাস্তবতা ভিন্ন: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোনো রকম ইমিশন করে না। বাংলাদেশ ক্ষতিকারক নয়। কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। উন্নত দেশগুলো উন্নয়ন করে ফেলেছে। আর তার ফলে আজকে আমরা ভুক্তভোগী। আমাদের এটাই দাবি ছিল, যেসব ক্ষতিগ্রস্ত দেশ; জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদের সব রকমের সহযোগিতা তাদের দেওয়ার কথা। তিনি আরো বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো আমরা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.