নোয়াখালী জেলা আ. লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি অধ্যক্ষ সেলিমের নাম ঘোষণা
মোঃ বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: সোমবার (০৫ ডিসেম্বর) নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসেছেন। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দলে ভাগ হয়ে নেতাকর্মীরা জেলা শহর মাইজদী হয়ে সম্মেলন স্থল শহীদ ভুলু ষ্টেডিয়ামে এসেছেন। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং নেতার নাম নিয়ে স্লোগান দেয়। এদিকে সম্মেলনকে ঘিরে শহীদ ভুলু স্টেডিয়ামের চারপাশসহ পুরো শহর ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে এসব ব্যানার, তোরণ সাঁটিয়েছেন নেতাকর্মীরা। সব মিলে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ:
