নরসিংদীতে তরুণীর রহস্যজনক মৃত্যু
মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। কএর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসে তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী গতকাল বৃহস্পতিবার দুপুরে তার দুস্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনীতে বেড়াতে আসে। ভোরে, দুস্পর্কের চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে:
