জাতীয়

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই জুলাইয়ের শিক্ষা : হাবিব হাসনাত

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই জুলাইয়ের শিক্ষা : হাবিব হাসনাত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেছেন, সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা ধারণ করতে হবে। শুক্রবার (২৯ আগস্ট) রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সৈয়দ হাবিব হাসনাত বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে,  রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে:
আরও পড়ুন
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) এ অনুমোদন দেওয়া হয়। শিগগিরই রোডম্যাপটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ। তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনের শুনানি চলছে। সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। শেষ দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের সংসদীয় আসন নিয়ে করা দাবি ও আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের:
আরও পড়ুন
কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের জন্মদিন আজ

কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বলতম নামগুলোর মধ্যে অন্যতম জহির রায়হান। আজ এই কিংবদন্তি নির্মাতার জন্মদিন। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর মধুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। লেখক, সাংবাদিক, চলচ্চিত্রকার— প্রতিটি পরিচয়েই তিনি ছিলেন অনন্য। জহির রায়হান ১৯৫০-এর দশকে সাহিত্যজগতে প্রবেশ করেন। তার লেখা ছোটগল্প সুরঙ্গ এবং উপন্যাস হাজার বছর ধরে বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করে। পরবর্তীতে চলচ্চিত্রে কাজ শুরু করলে তিনি দ্রুতই হয়ে ওঠেন একজন ব্যতিক্রমী নির্মাতা। ১৯৬০ সালে তিনি প্রথম চলচ্চিত্র কখনো আসেনি পরিচালনা করেন। এরপর কাচের দেয়াল, জীবন থেকে নেয়া, বেহুলা, সংসার, আনোয়ারাসহ একের পর এক জনপ্রিয় ও প্রভাবশালী সিনেমা নির্মাণ করেন। বিশেষ করে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি:
আরও পড়ুন
পাঠ্যপুস্তক থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব নাকচ, বোর্ড সভায় বাকবিতণ্ডা

পাঠ্যপুস্তক থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব নাকচ, বোর্ড সভায় বাকবিতণ্ডা

মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম কমিটি (এনসিসি)। একই সঙ্গে পূর্ণাঙ্গ ভাষণ কাটছাঁট করে সংক্ষিপ্ত রূপে পাঠ্যবইয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সভায় ৭ মার্চের ভাষণ রাখা-না রাখা নিয়ে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, এনসিটিবির পক্ষ থেকে সভায় পাঠ্যবই থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ:
আরও পড়ুন
এ সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি

এ সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, এই সপ্তাহের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আপনাদের দিতে পারব। সোমবার (১৮ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে ইসি সচিব বলেন, কর্মপরিকল্পনার ব্যাপারে আমি বলেছিলাম, এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। এই সপ্তাহের ভেতরে আপনাদের দিতে পারব। আখতার আহমেদ আরও বলেন, আজকে আমরা আলোচনা করেছি ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে। এখানে আজকে আমরা বলেছি যে, ভোটকেন্দ্র সংখ্যা বাড়বে না। বাড়বে না এর অর্থ এই নয় যে, অতীতে যা ছিল সেটাই একদম হুবহু রাখতে হবে। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা বাড়ানো হবে। আমাদের যে প্রতি ভোটকেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে:
আরও পড়ুন
গুরুতর অসুস্থ ভাষা সংগ্রামী আহমদ রফিক

গুরুতর অসুস্থ ভাষা সংগ্রামী আহমদ রফিক

ভাষা সংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ। ৯৮ বছর বয়সী এই ভাষা সৈনিককে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহমদ রফিককে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি। শরীরও বেশ দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এ ধরনের অবস্থা দেখা দিতে পারে। তার কেয়ারটেকার জানান, গত কদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। আগেও একটি হাসপাতালে সাত দিন চিকিৎসা নিলেও শারীরিক অবস্থান তেমন উন্নতি হয়নি। ২০০৬ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকে নিঃসন্তান এই ভাষা সংগ্রামী কেয়ারটেকার ও গাড়ি চালককে নিয়ে রাজধানীর ইস্কাটনের বাসায় বসবাস করছেন। রবীন্দ্র গবেষকরা:
আরও পড়ুন
নবীনগরে ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে বাবার আত্মহত্যা

নবীনগরে ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে বাবার আত্মহত্যা

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে কেরির বড়ি খেয়ে বাবা অহেদ মিয়া আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার  রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এই ঘটনা ঘটে৷ স্থানীয়রা জানায়, নান্দুরা গ্রাম থেকে গরু চুরি করে  ৩০ জুলাই বুধবার দুপুরে শালগাঁও কালিসিমা বাজারে  বিক্রি করতে গেলে গরুসহ ধরা পড়েন গরু চোর সুহেল মিয়া৷ পরে তাকে আটক করে স্থানীয় লোকজন মারধর করেন। সুহেল চুরি করতে গিয়ে ধরা খাওয়ার পর তার পরিবার নিয়ে স্থানীয় লোকজন নানা কটূক্তি করেন। সেই অপমান সহ্য করতে না পেরে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন বাবা অহেদ মিয়া। তারা আরো জানায়,:
আরও পড়ুন
তজুমদ্দিনে কলেজ ছাত্রীর আত্ম’হত্যা।।

তজুমদ্দিনে কলেজ ছাত্রীর আত্ম’হত্যা।।

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী  কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৮ জুলাই) রাত নয়টার দিকে তনু তার বসত ঘরে  প্রতিদিনের ন্যায় পড়তে বসে এবং পড়ার টেবিল থেকে উঠে গিয়ে পরিবারের লোকজনের চোখের আড়ালে কীটনাশক  খেয়ে পেলে এবং তার দাদিকে আমি খেয়ে পেলেছি বলে, শারিরিক অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা টের পেয়ে প্রথমে তজুমদ্দিন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার করে এবং ততক্ষণে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। রাত সাড়ে  ১২টার দিকে তাকে চিকিৎসার জন্য ভোলার:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দুই  নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের  সদস্য মোর্শেদুল আমিন বাবু (৩৮)। বাবু উপজেলার লামচর ইউনিয়নের বিষ্ণবল্লভপুর গ্রামের আহমদ মিয়া  মাস্টার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। অপরজন রাশেদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভার সোনাপুর গ্রামের সোনাপুর বাড়ির মৃত সামছুল হকের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে  দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার:
আরও পড়ুন
তজুমদ্দিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা

তজুমদ্দিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা

তজুমদ্দিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা রুবেল চক্রবর্তী, জেলা প্রতিনিধি ।। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান  ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিনে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে দুই শতাধিক নারী, পুরুষ ও  শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন।এবং রোগীদের হাতে ব্যবস্থাপত্র অনুযায়ী  তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.