তজুমদ্দিনে কলেজ ছাত্রীর আত্ম’হত্যা।।

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী  কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ জুলাই) রাত নয়টার দিকে তনু তার বসত ঘরে  প্রতিদিনের ন্যায় পড়তে বসে এবং পড়ার টেবিল থেকে উঠে গিয়ে পরিবারের লোকজনের চোখের আড়ালে কীটনাশক  খেয়ে পেলে এবং তার দাদিকে আমি খেয়ে পেলেছি বলে, শারিরিক অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা টের পেয়ে প্রথমে তজুমদ্দিন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার করে এবং ততক্ষণে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। রাত সাড়ে  ১২টার দিকে তাকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিটিস  চন্দ্র দাস ও গৃহিনী উজ্জলা রাণী দাস দম্পতির একমাত্র মেয়ে ছিলেন।  তনু তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

তনুর এ ঘটনায় তার সহপাটিসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.